৪৩৩ (tomar dekha pabo bale)

তোমার দেখা পাব ব'লে এসেছি-যে সখা!

শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে--

তব গোপন বিজন গৃহে লয়ে যাও ॥

দেহো গো সরায়ে তপন তারকা,

আবরণ সব দূর করো হে,   মোচন করো তিমির--

জগত-আড়ালে থেকো না বিরলে,

লুকায়ো না আপনারি মহিমা-মাঝে--

তোমার গৃহের দ্বার খুলে দাও ॥

রাগ: গৌড়মল্লার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দিয়ে গেনু বসন্তের
Songs
     দিয়ে গেনু বসন্তের এই গানখানি--
     বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥
          তবু তো ফাল্গুনরাতে    এ গানের বেদনাতে
              আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হবে খেলা।
     আসিবে ফাল্গুন পুন,    তখন আবার শুনো
          নব পথিকেরই গানে নূতনের বাণী।
আরো দেখুন
কবরীতে ফুল শুকালো
Songs
                  কবরীতে ফুল শুকালো
                       কাননের ফুল ফুটল বনে ।।
                  দিনের আলো প্রকাশিল,
                       মনের সাধ রহিল মনে ।।
আরো দেখুন
হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের
Songs
                   হা হতভাগিনী, এ কী অভ্যর্থনা মহতের
                             এল দেবতা তোর জগতের,
                                  গেল চলি,
                             গেল তোরে গেল ছলি--
                                  অর্জুন!   তুমি অর্জুন!
আরো দেখুন