২৫৭ (puratonke biday dile na je)

          পুরাতনকে বিদায় দিলে না যে   ওগো নবীন রাজা।

শুধু   বাঁশি তোমার বাজালে তার পরান মাঝে   ওগো নবীন রাজা ॥

মন্ত্র যে তার লাগল প্রাণে   মোহন গানে   হায়,

বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে   ওগো নবীন রাজা ॥

তোমার রঙে দিলে তুমি রাঙিয়া   ও তার আঙিয়া   ওগো নবীন রাজা।

তোমার মালা দিলে গলে   খেলার ছলে   হায়--

তোমার   সুরে সুরে তাহার বীণা বাজে   ওগো নবীন রাজা ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ডাকিল মোরে জাগার
Songs
              ডাকিল মোরে জাগার সাথি।
প্রাণের মাঝে বিভাস বাজে,   প্রভাত হল আঁধার রাতি ॥
বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা,   ছড়ায় তারি বসন রাঙা--
     ফুলের বাসে এই বাতাসে   কী মায়াখানি দিয়েছে গাঁথি ॥
     গোপনতম অন্তরে কী   লেখনরেখা দিয়েছে লেখি!
মন তো তারি নাম জানে না,   রূপ আজিও নয় যে চেনা,
     বেদনা মম বিছায়ে দিয়ে   রেখেছি তারি আসন পাতি ॥
আরো দেখুন
চলো নিয়মমতে
Songs
চলো নিয়ম-মতে।
দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো !
চলো সমান পথে।
‘হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই–
পাগল ঝর্নাগুলো দক্ষিণপর্বতে।’
ও দিক চেয়ো না, চেয়ো না– যেয়ো না, যেয়ো না।
চলো সমান পথে।।
আরো দেখুন
মধু -গন্ধে ভরা
Songs
মধু   -গন্ধে ভরা   মৃদু   -স্নিগ্ধছায়া   নীপ   -কুঞ্জতলে
শ্যাম   -কান্তিময়ী   কোন্‌   স্বপ্নমায়া   ফিরে   বৃষ্টিজলে॥
ফিরে   রক্ত-অলক্তক-ধৌত পায়ে   ধারা   -সিক্ত বায়ে,
মেঘ   -মুক্ত সহাস্য শশাঙ্ককলা   সিঁথি   -প্রান্তে জ্বলে॥
পিয়ে   উচ্ছল তরল প্রলয়মদিরা   উন্‌   -মুখর তরঙ্গিণী ধায় অধীরা,
কার   নির্ভীক মূর্তি তরঙ্গদোলে   কল   -মন্দ্ররোলে।
এই   তারাহারা নিঃসীম অন্ধকারে   কার   তরণী চলে॥
আরো দেখুন