২৫৮ (jharo jharo jharo jharo)

          ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না।

     আ য়   আ য়   আ য়   আয় সে রসের সুধায় হৃদয় ভর্‌-না ॥

সেই   মুক্ত বন্যাধারায় ধারায়     চিত্ত মৃত্যু-আবেশ হারায়,

          ও সেই   রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা ॥

তার   কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়,

          মর্মরিয়া আসে ছুটে নবীন কিশলয়।

বনের   বীণায় বীণায় ছন্দ জাগে   বসন্তপঞ্চমের রাগে--

ও সেই     সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর্‌-না ॥

রাগ: বাহার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কখন বাদল-ছোঁওয়া লেগে
Songs
     কখন   বাদল-ছোঁওয়া লেগে
     মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে॥
     ওই     ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভ'রে--
ওরা   হঠাৎ-গাওয়া গানের মতো এল প্রাণের বেগে॥
ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা,
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা--
     তাই     এমন গভীর স্বরে
     আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে--
ওদের   দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে॥
আরো দেখুন
দিনান্তবেলায় শেষের ফসল
Songs
দিনান্তবেলায় শেষের ফসল নিলেম তরী-'পরে,
          এ পারে কৃষি হল সারা,
                   যাব ও পারের ঘাটে॥
              হংসবলাকা উড়ে যায়
                   দূরের তীরে, তারার আলোয়,
              তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে॥
          ভাঁটার নদী ধায় সাগর-পানে   কলতানে,
                   ভাবনা মোর ভেসে যায় তারি টানে।
যা-কিছু নিয়ে চলি   শেষ সঞ্চয়
          সুখ নয় সে, দঃখ সে নয়, নয় সে কামনা--
                   শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে॥
আরো দেখুন
না না নাই বা এলে
Songs
না না )   নাই বা এলে যদি সময় নাই,
ক্ষণেক এসে বোলো না গো "যাই যাই যাই'॥
     আমার প্রাণে আছে জানি     সীমাবিহীন গভীর বাণী,
তোমার    চিরদিনের কথাখানি বলব --    বলতে যেন পাই॥
     যখন      দখিনহাওয়া কানন ঘিরে
          এক কথা কয় ফিরে ফিরে,
     পূর্ণিমাচাঁদ কারে চেয়ে    এক তানে দেয় আকাশ ছেয়ে,
যেন     সময়হারা সেই সময়ে একটি সে গান গাই॥
আরো দেখুন