২৫৬ (anek diner maner manush)

          অনেক দিনের মনের মানুষ   যেন এলে কে

          কোন্‌     ভুলে-যাওয়া বসন্ত থেকে॥

              যা-কিছু সব গেছ ফেলে   খুঁজতে এলে হৃদয়ে,

              পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে॥

বুঝি         মনে তোমার আছে আশা--

আমার       ব্যথায় তোমার মিলবে বাসা।

              দেখতে এলে সেই-যে বীণা   বাজে কিনা   হৃদয়ে,

              তারগুলি তার ধুলায় ধুলায়   গেছে কি ঢেকে।

রাগ: ইমনকল্যাণ-পূরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জীবন যখন ছিল
Songs
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত ॥
          বসন্তে সে হ'ত যখন দাতা
          ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,
                   তবুও যে তার বাকি রইত কত ॥
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই।
          হেমন্তে তার সময় হল এবে
          পূর্ণ করে আপনাকে সে দেবে,
                   রসের ভারে তাই সে অবনত ॥
আরো দেখুন
বিপদে মোরে রক্ষা করো
Songs
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা--
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়॥
সহায় মোর না যদি জুটে  নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা--
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি নাই-বা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে  তোমারি মুখ লইব চিনে--
দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।
আরো দেখুন
মরি লো মরি
Songs
মরি লো মরি,     আমার     বাঁশিতে ডেকেছে কে॥
          ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না--
ওই-যে     বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি॥
          শুনেছি কোন্‌ কুঞ্জবনে যমুনাতীরে
     সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে--
ওগো, তোরা জানিস যদি    আমায়    পথ বলে দে॥
              দেখি গে তার মুখের হাসি,
তারে        ফুলের মালা পরিয়ে আসি,
তারে        বলে আসি 'তোমার বাঁশি
     আমার     প্রাণে বেজেছে'॥
আরো দেখুন