২৫৫ (tumi kon pathe je ele pothik)

তুমি    কোন্‌ পথে যে এলে পথিক   আমি   দেখি নাই তোমারে।

হঠাৎ    স্বপন-সম দেখা দিলে   বনেরই কিনারে॥

          ফাগুনে যে বাণ ডেকেছে   মাটির পাথারে।

          তোমার   সবুজ পালে লাগল হাওয়া,   এলে জোয়ারে।

          ভেসে   এলে জোয়ারে--   যৌবনের জোয়ারে॥

     কোন্‌ দেশে যে বাসা তোমার   কে জানে ঠিকানা।

     কোন্‌     গানের সুরের পারে   তার   পথের নাই নিশানা।

     তোমার   সেই দেশেরই তরে   আমার   মন যে কেমন করে--

     তোমার   মালার গন্ধে তারি আভাস   আমার   প্রাণে বিহারে॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯১৬

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ পরবাসে
Songs
এ পরবাসে রবে কে হায়!
কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে ॥
হেথা কে রাখিবে দুখভয়সঙ্কটে--
তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে হায় রে ॥
আরো দেখুন
তোমার গোপন কথাটি
Songs
তোমার গোপন কথাটি,    সখী, রেখো না মনে।
শুধু আমায়,    বোলো    আমায় গোপনে॥
ওগো    ধীরমধুরহাসিনী,    বোলো ধীরমধুর ভাষে--
আমি    কানে না শুনিব গো,    শুনিব প্রাণের শ্রবণে॥
যবে    গভীর যামিনী,   যবে    নীরব মেদিনী,
যবে    সুপ্তিমগন বিহগনীড়    কুসুমকাননে,
বোলো    অশ্রুজড়িত কণ্ঠে,    বোলো    কম্পিত স্মিত হাসে--
বোলো    মধুরবেদনবিধুর হৃদয়ে    শরমনমিত নয়নে॥
আরো দেখুন
কাঁদালে তুমি মোরে
Songs
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে--
     নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
          তোমার অভিসারে    যাব অগম-পারে
              চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা--
     দুখের মাধুরীতে করিল দিশাহারা
          সকলই নিবে-কেড়ে,    দিবে না তবু ছেড়ে--
              মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥
আরো দেখুন