১০৪ (madhu gandhe bhora)

মধু   -গন্ধে ভরা   মৃদু   -স্নিগ্ধছায়া   নীপ   -কুঞ্জতলে

শ্যাম   -কান্তিময়ী   কোন্‌   স্বপ্নমায়া   ফিরে   বৃষ্টিজলে॥

ফিরে   রক্ত-অলক্তক-ধৌত পায়ে   ধারা   -সিক্ত বায়ে,

মেঘ   -মুক্ত সহাস্য শশাঙ্ককলা   সিঁথি   -প্রান্তে জ্বলে॥

পিয়ে   উচ্ছল তরল প্রলয়মদিরা   উন্‌   -মুখর তরঙ্গিণী ধায় অধীরা,

কার   নির্ভীক মূর্তি তরঙ্গদোলে   কল   -মন্দ্ররোলে।

এই   তারাহারা নিঃসীম অন্ধকারে   কার   তরণী চলে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা-কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের
Songs
                   হা হতভাগিনী, এ কী অভ্যর্থনা মহতের
                             এল দেবতা তোর জগতের,
                                  গেল চলি,
                             গেল তোরে গেল ছলি--
                                  অর্জুন!   তুমি অর্জুন!
আরো দেখুন
আজি ঝরো ঝরো
Songs
     আজি   ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে,   জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
     এই   চঞ্চল সজল পবন-বেগে   উদ্‌ভ্রান্ত মেঘে   মন চায়
              মন চায়   ওই বলাকার পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান।
          বাজে ঝরনার গান।
              মন হারাবার আজি বেলা,   পথ ভুলিবার খেলা-- মন চায়
                        মন চায়   হৃদয় জড়াতে কার চিরঋণে॥
আরো দেখুন
মন, জাগ মঙ্গললোকে
Songs
মন, জাগ' মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে
                   জ্যোতিবিভাসিত চোখে ॥
হের' গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবনসাগর--
নির্মল প্রাতে   বিশ্বের সাথে জাগ' অভয় অশোকে ॥
আরো দেখুন