৪৯ (ebar bujhichhi sokha)

             এবার বুঝেছি সখা,  এ খেলা কেবলই খেলা–

             মানবজীবন লয়ে  এ কেবলই অবহেলা।। 

             তোমারে নহিলে আর  ঘুচিবে না হাহাকার–

             কী দিয়ে ভুলায়ে রাখো,  কী দিয়ে কাটাও বেলা।।

             বৃথা হাসে রবিশশী,  বৃথা আসে দিবানিশি–

             সহসা পরান কাঁদে  শূন্য হেরি দিশি দিশি। 

             তোমারে খুঁজিতে এসে  কী লয়ে রয়েছি শেষে–

             ফিরি গো কিসের লাগি  এ অসীম মহামেলা।।

রাগ: মিশ্র রামকেলী

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এই শ্রাবণের বুকের
Songs
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে।
সেই আগুনের   কালোরূপ যে   আমার চোখের 'পরে নাচে॥
ও তার   শিখার জটা ছড়িয়ে পড়ে   দিক হতে ওই দিগন্তরে,
তার   কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে।
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্‌ মাঠের পারে।
ওরে,   সেই আগুনের পুলক ফুটে   কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥
আরো দেখুন
তোমারি নামে নয়ন মেলিনু
Songs
তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,
তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি ॥
তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা,
তোমারি নামে উঠিল গগনে কিরণবীণা বাজি ॥
তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার,
বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি।
তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা,
তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি ॥
আরো দেখুন
ভোর থেকে আজ
Songs
ভোর থেকে আজ বাদল ছুটেছে-- আয় গো আয়।
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥
     ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট--
     ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট--
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
     কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
     ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়-- আয় গো আয়॥
মেঘ ছুটে গেল, নাই গো বাদল-- আয় গো আয়।
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়-- আয় গো আয়।
          এ ঘাট হইতে ও ঘাটে তাহার
          কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়--   আয় গো আয়॥
আরো দেখুন