১০৭ (bhor theke aj)

ভোর থেকে আজ বাদল ছুটেছে-- আয় গো আয়।

কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥

     ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট--

     ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট--

পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥

তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,

     কলস পাকড়ি আঁকড়িয়া বুকে

     ভরা জলে তোরা ভেসে যাবি সুখে

তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়-- আয় গো আয়॥

মেঘ ছুটে গেল, নাই গো বাদল-- আয় গো আয়।

আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়-- আয় গো আয়।

          এ ঘাট হইতে ও ঘাটে তাহার

          কথা বলাবলি নাহি চলে আর,

একাকার হল তীরে আর নীরে তাল-তলায়--   আয় গো আয়॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ ভাঙ্গা সুখের মাঝে
Songs
এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে,
এ মলিন মালা কে লইবে।
ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে,
এ চির বিষাদ কে বহিবে।
সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান,
এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে
নীরব নিরাশা কে সহিবে।
আরো দেখুন
হায়, কী দশা হল আমার
Songs
             হা কী দশা হল আমার!
                 কোথা গো মা করুণাময়ী,অরণ্যে প্রাণ যায় গো!
                মুহূর্তের তরে মা গো,দেখা দাও আমারে,
                             জনমের মত বিদায়!
আরো দেখুন
আইলো আজি প্রাণসখা
Songs
                আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
                   আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
                   গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল। 
                   নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
                   থামাইল ধরা দিবসকোলাহল।।
আরো দেখুন