১০৮ (nil nabaghane asharh gagane)

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।

ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে॥

বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো,   আউষের ক্ষেত জলে ভরো-ভরো,

কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্‌ চাহি রে॥

  

ওই শোনো শোনো পারে যাবে ব'লে কে ডাকিছে বুঝি মাঝিরে।

খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।

পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,   দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ--

দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল উঠে বাজি রে।

খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে॥

  

ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলীরে আনো গোহালে

এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।

দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্‌ দেখি,   মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,

রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।

এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে॥

  

ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে।

আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।

ঝরো-ঝরো ধারে ভিজিবে নিচোল,   ঘাটে যেতে পথ হয়েছে পিছল--

ওই বেণুবন দোলে ঘন ঘন পথপাশে দেখ্‌ চাহি রে॥

রাগ: ইমন

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ জ্যৈষ্ঠ, ১৩০৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জুন, ১৯০০

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার রঙিয়ে গেল
Songs
এবার   রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে।
আমার  সকল বাণী হল মগন সাঁঝের রঙে॥
মনে লাগে দিনের পরে    পথিক এবার আসবে ঘরে,
        আমার  পূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥
অস্তাচলের সাগরকূলের এই বাতাসে
ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।
সন্ধ্যাযূথীর গন্ধভারে    পান্থ যখন আসবে দ্বারে
        আমার    আপনি হবে নিদ্রাভগন সাঁঝের রঙে॥
আরো দেখুন
ওই দেখ পশ্চিমে মেঘ ঘনালো
Songs
                  ওই দেখ্‌ পশ্চিমে মেঘ ঘনালো,
                                      মন্ত্র খাটবে মা, খাটবে--
                                   উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসীর
                                      শুকনো পাতার মতন।
                                   নিববে বাতি, পথ হবে অন্ধকার,
                                      ঝড়ে-বাসা-ভাঙা পাখি
                                   ঘুরে ঘুরে পড়বে এসে মোর দ্বারে।
                                      দুরু দুরু করে মোর বক্ষ,
                                   মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি।
                                   দূরে যেন ফেনিয়ে উঠেছে সমুদ্র--
                                      তল নেই, কূল নেই তার।
                                      মন্ত্র খাটবে মা, খাটবে।
আরো দেখুন
কোলাহল তো বারণ হল
Songs
     কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে।
     এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে॥
রাজার পথে লোক ছুটেছে,         বেচাকেনার হাঁক উঠেছে,
     আমার ছুটি অবেলাতেই দিনদুপুরে মধ্যখানে--
     কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তাই কেই বা জানে॥
     মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া।
     মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া।
মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে        গেছে তো দিন অনেক কেটে,
     অলস-বেলায় খেলার সাথি এবার আমার হৃদয় টানে--
              বিনা-কাজের ডাক পড়েছে
             কেন যে তাই কেই বা জানে॥
আরো দেখুন