৪৮ (tomare janine he)

               তোমারে জানি নে হে,    তবু মন তোমাতে ধায়।

               তোমারে না জেনে বিশ্ব    তবু  তোমাতে বিরাম পায়।। 

               অসীম সৌন্দর্য তব    কে করেছে অনুভব হে,

                          সে মাধুরী চিরনব–

               আমি     না জেনে প্রাণ সঁপেছি তোমায়।। 

               তুমি জ্যোতির জ্যোতি,    আমি অন্ধ আঁধারে।

               তুমি মুক্ত মহীয়ান,    আমি মগ্ন পাথারে।

   তুমি অন্তহীন,  আমি ক্ষুদ্র দীন– কী অপূর্ব মিলন  তোমায় আমায়।।

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ নতুন জন্ম, নতুন জন্ম
Songs
    এ নতুন জন্ম, নতুন জন্ম,
                            নতুন জন্ম আমার।
              সেদিন বাজল দুপুরের ঘণ্টা,
                             ঝাঁ ঝাঁ করে রোদ্‌দুর,
                   স্নান করাতেছিলেম কুয়োতলায়
                               মা-মরা বাছুরটিকে।
                         সামনে এসে দাঁড়ালেন
                                   বৌদ্ধ ভিক্ষু আমার--
                              বললেন, জল দাও।
                        শিউরে উঠল দেহ আমার,
                                    চমকে উঠল প্রাণ।
                            বল্‌ দেখি মা,
                        সারা নগরে কি কোথাও নেই জল!
                 কেন এলেন আমার কুয়োর ধারে,
                        আমাকে দিলেন সহসা
                                মানুষের তৃষ্ণা-মেটানো সম্মান।
আরো দেখুন
প্রভু, আজি তোমার
Songs
প্রভু,       আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি।
    এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী॥
যদি বাঁধি তোমার হাতে      পড়ব বাঁধা সবার সাথে,
    যেখানে যে  আছে কেহই রবে না বাকি॥
    আজি যেন ভেদ নাহি রয় আপনা পরে,
    তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে।
তোমা-সাথে যে বিচ্ছেদে     ঘুরে বেড়াই কেঁদে কেঁদে
    ক্ষণেক-তরে ঘুচাতে তাই তোমারে ডাকি॥
আরো দেখুন
আমার একটি কথা
Songs
     আমার   একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥
          ভরে রইল বুকের তলা,   কারো কাছে হয় নি বলা,
          কেবল বলে গেলেম বাঁশির কানে কানে॥
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,
চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে।
              এমনি গেল সারা রাতি,   পাই নি আমার জায়গা সাথি--
              বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥
আরো দেখুন