৫০৫ (tomari name nayan melilu)

তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,

তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি ॥

তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা,

তোমারি নামে উঠিল গগনে কিরণবীণা বাজি ॥

তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার,

বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি।

তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা,

তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি ॥

রাগ: ভৈরব

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি নব নব রূপে
Songs
তুমি       নব নব রূপে এসো প্রাণে।
এসো       গন্ধে বরনে, এসো গানে।
                    এসো   অঙ্গে পুলকময় পরশে,
                    এসো   চিত্তে অমৃতময় হরষে,
                    এসো   মুগ্ধ মুদিত দু নয়ানে॥

এসো       নির্মল উজ্জ্বল কান্ত,
এসো       সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এসো       এসো হে বিচিত্র বিধানে।
                    এসো    দুঃখে সুখে, এসো মর্মে,
                    এসো    নিত্য নিত্য সব কর্মে;
                    এসো    সকল-কর্ম-অবসানে॥
আরো দেখুন
এবার তোর মরা গাঙে
Songs
     এবার তোর   মরা গাঙে বান এসেছে,     'জয় মা' ব'লে ভাসা তরী ॥
ওরে রে     ওরে মাঝি, কোথায় মাঝি,    প্রাণপণে, ভাই, ডাক দে আজি--
     তোরা  সবাই মিলে বৈঠা নে রে,           খুলে ফেল্‌ সব দড়াদড়ি ॥
     দিনে দিনে বাড়ল দেনা,   ও ভাই,   করলি নে কেউ বেচা কেনা--
                   হাতে নাই রে কড়া কড়ি।
     ঘাটে বাঁধা দিন গেল রে,     মুখ দেখাবি কেমন ক'রে--
              ওরে,   দে খুলে দে,   পাল তুলে দে,   যা হয় হবে বাঁচি মরি ॥
আরো দেখুন
ওরে সাবধানী পথিক,
Songs
          ওরে   সাবধানী পথিক, বারেক   পথ ভুলে মরো ফিরে।
খোলা   আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে॥
          সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ,
          ঝ'রে প'ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ--
          সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে॥
          অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে,
          ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।
          আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে।
আরো দেখুন