৫ (dibanishi koriya joton)

                      দিবানিশি করিয়া যতন

                       হৃদয়েতে রচেছি আসন–

            জগতপতি হে, কৃপা করি   হেথা কি করিবে আগমন।।

            অতিশয় বিজন এ ঠাঁই,  কোলাহল কিছু হেথা নাই–

            হৃদয়ের নিভৃত নিলয়   করেছি যতনে প্রক্ষালন। 

            বাহিরের দীপ রবি তারা   ঢালে না সেথায় করধারা–

            তুমিই করিবে শুধু, দেব, সেথায় কিরণবরিষন।

            দূরে বাসনা চপল,  দূরে প্রমোদ-কোলাহল–

            বিষয়ের মান-অভিমান  করেছে সুদূরে পলায়ন। 

            কেবল আনন্দ বসি সেথা,  মুখে নাই একটিও কথা–

            তোমারি সে পুরোহিত, প্রভু,  করিবে তোমারি আরাধন–

            নীরবে বসিয়া অবিরল  চরণে দিবে সে অশ্রুজল,

            দুয়ারে জাগিয়া রবে একা  মুদিয়া সজল দু’নয়ন।।

রাগ: মিশ্র খাম্বাজ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

রইল বলে রাখলে কারে
Songs
রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
তোমার     টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥
যা খুশি তাই করতে পারো    গায়ের জোরে রাখ মারো;
যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে।
অনেক তোমার টাকাকড়ি,    অনেক দড়া অনেক দড়ি,  
অনেক অশ্ব অনেক করী -- অনেক তোমার আছে ভবে।
ভাবছ হবে তুমিই যা চাও,    জগৎটাকে তুমিই নাচাও,
দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে।
আরো দেখুন
কেন গো সে মোরে
Songs
কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস।
কেন গো বিষণ্ন আঁখি              আমি যবে কাছে থাকি,
কেন উঠে মাঝে মাঝে             আকুল নিশ্বাস।
আদর করিতে মোরে চায় কতবার,
সহসা কী ভেবে যেন ফেরে সে আবার।
নত করি দুনয়নে         কী যেন বুঝায় মনে,
মন সে কিছুতে যেন পায় না আশ্বাস।
আমি যবে ব্যগ্র হয়ে ধরি তার পাণি
সে কেন চমকি উঠি লয় তাহা টানি।
আমি কাছে গেলে হায়            সে কেন গো সরে যায় --
মলিন হইয়া আসে অধর সহাস॥
আরো দেখুন
মাঝে মাঝে তব দেখা পাই
Songs
           মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
           কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
              ( মোহমেঘে  তোমারে দেখিতে দেয় না।
                  অন্ধ করে রাখে,  তোমারে দেখিতে দেয় না। )
           ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে 
      ওহে  ‘হারাই হারাই’ সদা ভয় হয়,  হারাইয়া ফেলি চকিতে।
              ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
                  হৃদয় না জুড়াতে হারাইয়া  ফেলি চকিতে। ) 
           কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
      ওহে  এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
              ( আমার সাধ্য কিবা তোমারে–
                  দয়া না করিলে কে পারে–
              তুমি আপনি না এলে কে পারে  হৃদয়ে রাখিতে। ) 
           আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
      ওহে  তুমি যদি বলো এখনি করিব বিষয়  -বাসনা বিসর্জন। 
              ( দিব শ্রীচরণে বিষয়–  দিব অকাতরে বিষয়–
                     দিব তোমার লাগি বিষয়  -বাসনা বিসর্জন। )
আরো দেখুন