৬ (kotha achho prabhu)

              কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন,

                       আলয় নাহি মোর অসীম সংসারে!

     অতি দূরে দূরে ভ্রমিছি আমি হে  ‘প্রভু প্রভু’ ব'লে ডাকি কাতরে।।

     সাড়া কি দিবে না। দীনে কি চাবে না। রাখিবে ফেলিয়ে অকূল আঁধারে?

     পথ যে জানি নে, রজনী আসিছে,   একেলা আমি যে এ বনমাঝারে।।

     জগতজননী, লহো লহো কোলে,    বিরাম মাগিছে শ্রান্ত শিশু এ।

     পিয়াও অমৃত, তৃষিত সে অতি–    জুড়াও তাহারে স্নেহ বরষিয়ে।।

     ত্যজি সে তোমারে গেছিল চলিয়ে,   কাঁদিছে আজিকে পথ হারাইয়ে–

     আর সে যাবে না, রহিবে সাথ-সাথ,  ধরিয়ে তব হাত ভ্রমিবে নির্ভয়ে।।

     এসো তবে, প্রভু, স্নেহনয়নে এ- মুখ-পানে চাও– ঘুচিবে যাতনা,

     পাইব নব বল, মুছিব অশ্রুজল,    চরণ ধরিয়ে পূরিবে কামনা।।

রাগ: মিশ্র ছায়ানট

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও অকূলের কূল
Songs
ও অকূলের কূল, ও অগতির গতি,
ও অনাথের নাথ, ও পতিতের পতি।
ও নয়নের আলো, ও রসনার মধু,
ও রতনের হার, ও পরানের বঁধু।
ও অপরূপ রূপ, ও মনোহর কথা,
ও চরমের সুখ, ও মরমের ব্যথা।
ও ভিখারির ধন, ও অবোলার বোল--
ও জনমের দোলা, ও মরণের কোল ॥
আরো দেখুন
আমি হৃদয়ের কথা
Songs
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।
সে তো     এল না, যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ॥
    সে কি    মোর তরে পথ চাহে,    সে কি    বিরহগীত গাহে
    যার    বাঁশরিধ্বনি শুনিয়ে আমি    ত্যজিলাম গেহ॥
আরো দেখুন
স্বপ্নমদির নেশায় মেশা
Songs
     স্বপ্নমদির নেশায় মেশা    এ উন্মত্ততা,
জাগায় দেহে মনে    একি বিপুল ব্যথা॥
বহে মম শিরে শিরে    একি দাহ, কী প্রবাহ,
     চকিতে সর্বদেহে    ছুটে তড়িৎলতা॥
ঝড়ের পবনগর্জে    হারাই আপনায়,
দুরন্ত যৌবনক্ষুব্ধ    অশান্ত বন্যায়।
তরঙ্গ উঠে প্রাণে    দিগন্তে কাহার পানে--
     ইঙ্গিতের ভাষায় কাঁদে    নাহি নাহি কথা॥
আরো দেখুন