৬৮ (majhe majhe tabo dekha pai)

           মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।

           কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।

              ( মোহমেঘে  তোমারে দেখিতে দেয় না।

                  অন্ধ করে রাখে,  তোমারে দেখিতে দেয় না। )

           ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে 

      ওহে  ‘হারাই হারাই’ সদা ভয় হয়,  হারাইয়া ফেলি চকিতে।

              ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–

                  হৃদয় না জুড়াতে হারাইয়া  ফেলি চকিতে। ) 

           কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–

      ওহে  এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।

              ( আমার সাধ্য কিবা তোমারে–

                  দয়া না করিলে কে পারে–

              তুমি আপনি না এলে কে পারে  হৃদয়ে রাখিতে। ) 

           আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–

      ওহে  তুমি যদি বলো এখনি করিব বিষয়  -বাসনা বিসর্জন। 

              ( দিব শ্রীচরণে বিষয়–  দিব অকাতরে বিষয়–

                     দিব তোমার লাগি বিষয়  -বাসনা বিসর্জন। )

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো পুরবাসী,
Songs
                ওগো পুরবাসী,
    আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী॥
হেরিতেছি সুখমেলা,    ঘরে ঘরে কত খেলা,
    শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি॥
চাহি না অনেক ধন,       রব না অধিক ক্ষণ,
    যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি--        
তোমরা আনন্দে রবে          নব নব উৎসবে,
    কিছু ম্লান নাহি হবে   গৃহভরা হাসি॥
আরো দেখুন
আমার যে আসে কাছে
Songs
আমার  যে আসে কাছে, যে যায় চলে দূরে,
কভু    পাই বা কভু না পাই যে বন্ধুরে,
যেন     এই কথাটি বাজে মনের সুরে--
                   তুমি আমার কাছে এসেছ ॥
কভু    মধুর রসে ভরে হৃদয়খানি,
কভু    নিঠুর বাজে প্রিয়মুখের বাণী,
তবু     নিত্য যেন এই কথাটি জানি--
                   তুমি স্নেহের হাসি হেসেছ ॥
ওগো    কভু সুখের কভু দুখের দোলে
মোর    জীবন জুড়ে কত তুফান তোলে,
যেন     চিত্ত আমার এই কথা না ভোলে--
                   তুমি আমায় ভালোবেসেছ।
যবে     মরণ আসে নিশীথে গৃহদ্বারে
যবে     পরিচিতের কোল হতে সে কাড়ে,
যেন     জানি গো সেই অজানা পারাবারে
                   এক তরীতে তুমিও ভেসেছ ॥
আরো দেখুন
হাসি কেন নাই ও
Songs
হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে।
দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥
তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী
শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥
এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা--
বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা।
বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥
আরো দেখুন