১৩২ (ogo purobasi)

                ওগো পুরবাসী,

    আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী॥

হেরিতেছি সুখমেলা,    ঘরে ঘরে কত খেলা,

    শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি॥

চাহি না অনেক ধন,       রব না অধিক ক্ষণ,

    যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি--        

তোমরা আনন্দে রবে          নব নব উৎসবে,

    কিছু ম্লান নাহি হবে   গৃহভরা হাসি॥

রাগ: মিস খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1297

রচনাকাল (খৃষ্টাব্দ): 1890

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সুখে থাকো
Songs
              সুখে থাকো আর সুখী করো সবে,
              তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
              মঙ্গলের পথে থেকো নিরন্তর,
              মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর--
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো   সংশয়নিশীথে সংসার-অর্ণবে॥
চিরসুধাময় প্রেমের মিলন   মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন   জীবনের কাজ সাধিয়ো নীরবে॥
              কত দুঃখ আছে, কত অশ্রুজল--
              প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল   বিপদে সম্পদে শোকে উৎসবে॥
আরো দেখুন
সকল হৃদয় দিয়ে
Songs
সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে    সে কি ফিরাতে পারে, সখী।
সংসারবাহিরে থাকি,    জানি নে কী   ঘটে সংসারে॥
        কে জানে  হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়
        তারে পায় কি না পায়-- জানি নে--
        ভয়ে ভয়ে তাই এসেছি গো    অজানা হৃদয়-দ্বারে।
        তোমার সকলি ভালোবাসি--  ওই রূপরাশি,
        ওই খেলা, ওই গান, ওই মধুহাসি।
        ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই।
        কোথায় তোমার সীমা, ভুবনমাঝারে॥
আরো দেখুন
আজ আমার আনন্দ দেখে কে
Songs
                  আজ   আমার আনন্দ দেখে কে !
                কে জানে    বিদেশ হতে কে এসেছে–
              ঘরে আমার কে এসেছে !    আকাশে উঠেছে চাঁদা,
            সাগর কি থাকে বাঁধা–     বসন্তরায়ের প্রাণে ঢেউ উঠেছে ।।
আরো দেখুন