৯০ (aj amar ananda dekhe ke)

                  আজ   আমার আনন্দ দেখে কে !

                কে জানে    বিদেশ হতে কে এসেছে–

              ঘরে আমার কে এসেছে !    আকাশে উঠেছে চাঁদা,

            সাগর কি থাকে বাঁধা–     বসন্তরায়ের প্রাণে ঢেউ উঠেছে ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সার্থক কর সাধন
Songs
          সার্থক কর' সাধন,
সান্ত্বন কর' ধরিত্রীর বিরহাতুর কাঁদন
প্রাণভরণ দৈন্যহরণ   অক্ষয়করুণাধন ॥
          বিকশিত কর' কলিকা,
চম্পকবন করুক বচন নব কুসুমাঞ্জলিকা।
কর' সুন্দর গীতমুখর   নীরব আরাধন
          অক্ষয়করুণাধন ॥
          চরণপরশহরষে
লজ্জিত বনবীথিধূলি সজ্জিত তুমি কর' সে।
          মোচন কর' অন্তরতর
                   হিমজড়িমা-বাঁধন
                             অক্ষয়করুণাধন ॥
আরো দেখুন
আনন্দধারা বহিছে ভুবনে
Songs
          আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে ॥
          পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া--
          সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি--
          নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ॥
          বসিয়া আছ কেন আপন-মনে,
          স্বার্থনিমগন কী কারণে?
          চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
          ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
          প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥
আরো দেখুন
হে বিদেশী, এসো এসো
Songs
হে বিদেশী, এসো এসো। হে আমার প্রিয়,
        এই কথা স্মরণে রাখিয়ো
তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি
            হে হৃদয়স্বামী,
        জীবনে মরণে প্রভু।
আরো দেখুন