৩২৬ (anandadhaara bahichhe bhubane)

          আনন্দধারা বহিছে ভুবনে,

দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে ॥

          পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া--

          সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি--

          নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ॥

          বসিয়া আছ কেন আপন-মনে,

          স্বার্থনিমগন কী কারণে?

          চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,

          ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি

          প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥

রাগ: মিশ্র মালকোষ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1894

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
Songs
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,
    কন্ঠে বিমলিন মালা।
বিরহবিষে দহি বহি গল রয়নী,
   নহি নহি আওল কালা।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব,
    বিফল এ পীরিতি লেহা --
বিফল রে এ মঝু জীবন যৌবন,
    বিফল রে এ মঝু দেহা!
চল সখি গৃহ চল, মুঞ্চ নয়ন-জল,
    চল সখি চল গৃহকাজে,
   মালতিমালা রাখহ বালা,
   ছি ছি সখি মরু মরু লাজে।
সখি লো দারুণ আধিভরাতুর
    এ তরুণ যৌবন মোর,
সখি লো দারুণ প্রণয়হলাহল
    জীবন করল অঘোর।
তৃষিত প্রাণ মম দিবসযামিনী
    শ্যামক দরশন আশে,
আকুল জীবন থেহ ন মানে,
   অহরহ জ্বলত হুতাশে।
  সজনি, সত্য কহি তোয়,
খোয়াব কব হম শ্যামক প্রেম
    সদা ডর লাগয়ে মোয়।
হিয়ে হিয়ে অব রাখত মাধব,
  সো দিন আসব সখি রে,
বাত ন বোলবে, বদন ন হেরবে,
   মরিব হলাহল ভখি রে।
ঐস বৃথা ভয় না কর বালা,
     ভানু নিবেদয় চরণে,
     সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি,
    নহি টুটে জীবন-মরণে।
আরো দেখুন
আনন্দেরই সাগর হতে
Songs
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।
দাঁড় ধ'রে আজ বোস্‌ রে সবাই, টান রে সবাই টান॥
বোঝা যত বোঝাই করি   করব রে পার দুখের তরী,
     ঢেউয়ের 'পরে ধরব পাড়ি-- যায় যদি যাক প্রাণ॥
কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ-- ভয় আছে সব জানা।
কোন্‌ শাপে কোন্‌ গ্রহের দোষে     সুখের ডাঙায় থাকব বসে।
     পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান॥
আরো দেখুন
ওরে ভীরু
Songs
ওরে ভীরু, তোমার হাতে নাই ভূবনের ভার।
হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ॥
তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়--
চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায়?
আসুক-নাকো গহন রাতি, হোক-না অন্ধকার--
হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ॥
পশ্চিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা,
আনন্দে তুই পুবের দিকে দেখ্‌-না তারার শোভা।
সাথি যারা আছে তারা তোমার আপন ব'লে
ভাবো কি তাই রক্ষা পাবে তোমারি ওই কোলে?
উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার--
হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ॥
আরো দেখুন