৫ (sukhe thako ar sukhi karo)

              সুখে থাকো আর সুখী করো সবে,

              তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥

              মঙ্গলের পথে থেকো নিরন্তর,

              মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর--

ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো   সংশয়নিশীথে সংসার-অর্ণবে॥

চিরসুধাময় প্রেমের মিলন   মধুর করিয়া রাখুক জীবন,

দুজনার বলে সবল দুজন   জীবনের কাজ সাধিয়ো নীরবে॥

              কত দুঃখ আছে, কত অশ্রুজল--

              প্রেমবলে তবু থাকিয়ো অটল।

তাঁহারি ইচ্ছা হউক সফল   বিপদে সম্পদে শোকে উৎসবে॥

রাগ: কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ বৈশাখ, ১২৯৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ মে, ১৮৮৯

রচনাস্থান: খিরকী, পুনে

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাছে ছিলে, দূরে গেলে
Songs
কাছে ছিলে, দূরে গেলে--দূর হতে এসো কাছে।
ভুবন ভ্রমিলে তুমি--সে এখনো বসে আছে॥
ছিল না প্রেমের আলো,           চিনিতে পারো নি ভালো--
        এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।
জটিল হয়েছে জাল,           প্রতিকূল হল কাল--
উন্মাদ তানে তানে   কেটে গেছে তাল।
কে জানে তোমার বীণা          সুরে ফিরে যাবে কি না--
        নিঠুর বিধির টানে    তার ছিঁড়ে যায় পাছে॥
আরো দেখুন
প্রিয়ে তোমার ঢেঁকি হলে
Songs
                 প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
                    রাঙা   চরণতলে নেচে নেচে ।।
                 ঢিপ‍্‍ঢিপিয়ে যেতেম মারা,   মাথা খুঁড়ে হতেম সারা—
                 কানের কাছে কচ্‌কচিয়ে মানটি তোমার নিতেম যেচে ।।
আরো দেখুন
আমার নিখিল ভুবন
Songs
আমার নিখিল ভুবন হারালেম আমি যে।
বিশ্ববীণার রাগিনী যায় থামি যে।
গৃহহারা হৃদয় যায় আলোহারা পথে হায়—
গহন তিমির গুহাতলে যাই নামি যে।
তোমারি নয়নে সন্ধ্যাতারার আলো,
আমার পথের অন্ধকারে জ্বালো জ্বালো।
মরীচিকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে।
দিন-অবসানে তোমারই হৃদয়ে
শ্রান্ত পান্থ অমৃততীর্থগামী যে॥
আরো দেখুন