২৫ (priye tomar dheki hale)

                 প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে

                    রাঙা   চরণতলে নেচে নেচে ।।

                 ঢিপ‍্‍ঢিপিয়ে যেতেম মারা,   মাথা খুঁড়ে হতেম সারা—

                 কানের কাছে কচ্‌কচিয়ে মানটি তোমার নিতেম যেচে ।।

রাগ: রামপ্রসাদী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো আমার চির-অচেনা
Songs
ওগো আমার চির-অচেনা পরদেশী,
ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে॥
     যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার,
     আভাস তারি হৃদয়ে বাজিছে সদা
     যেন কাহার বাঁশির মনোমোহন সুরে॥
প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা,
ছিল পড়ে তৃণতলে অশোকবনে।
     দিনশেষে ফিরে এসে পাই নি তারে,
     তুমিও কোথা গেছ চলে--
     বেলা গেল, হল না আর দেখা ॥
আরো দেখুন
আমায় বাঁধবে যদি
Songs
        আমায়  বাঁধবে যদি কাজের ডোরে
        কেন    পাগল কর এমন ক'রে ?।
বাতাস আনে কেন জানি কোন্‌ গগনের গোপন বাণী,
             পরানখানি দেয় যে ভ'রে ॥
সোনার আলো কেমনে হে,   রক্তে নাচে সকল দেহে।
কারে পাঠাও ক্ষণে ক্ষণে       আমার খোলা বাতায়নে,
             সকল হৃদয় লয় যে হ'রে ॥
আরো দেখুন
এবার উজাড় করে
Songs
এবার   উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
     ফিরে চাও, ফিরে চাও,    ফিরে    চাও ওগো চঞ্চল॥
     চৈত্ররাতের বেলায়    নাহয়    এক প্রহরের খেলায়
          আমার    স্বপনস্বরূপিনী প্রাণে দাও পেতে অঞ্চল।
              যদি     এই ছিল গো মনে,
          যদি    পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
     তবে      ভাঙা খেলার ঘরে     নাহয়     দাঁড়াও ক্ষণেক-তরে----
     সেথা    ধুলায় ধুলায়     ছড়াও হেলায়    ছিন্ন ফুলের দল।
আরো দেখুন