১৯৪ (ogo amar chira achena)

ওগো আমার চির-অচেনা পরদেশী,

ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে॥

     যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার,

     আভাস তারি হৃদয়ে বাজিছে সদা

     যেন কাহার বাঁশির মনোমোহন সুরে॥

প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা,

ছিল পড়ে তৃণতলে অশোকবনে।

     দিনশেষে ফিরে এসে পাই নি তারে,

     তুমিও কোথা গেছ চলে--

     বেলা গেল, হল না আর দেখা ॥

রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমরা খুঁজি খেলার
Songs
                আমরা খুঁজি খেলার সাথি--
ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি॥
    আমরা ডাকি পাখির গলায়,    আমরা নাচি বকুলতলায়,
মন ভোলাবার মন্ত্র জানি,    হাওয়াতে ফাঁদ আমরা পাতি।
                মরণকে তো মানি নে রে,
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে লুঠ-করা ধন নিই যে কেড়ে।
    আমরা তোমার মনোচোরা, ছাড়ব না গো তোমায় মোরা--
চলেছ কোন্‌ আঁধারপানে    সেথাও জ্বলে মোদের বাতি॥
আরো দেখুন
ডাকিল মোরে জাগার
Songs
              ডাকিল মোরে জাগার সাথি।
প্রাণের মাঝে বিভাস বাজে,   প্রভাত হল আঁধার রাতি ॥
বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা,   ছড়ায় তারি বসন রাঙা--
     ফুলের বাসে এই বাতাসে   কী মায়াখানি দিয়েছে গাঁথি ॥
     গোপনতম অন্তরে কী   লেখনরেখা দিয়েছে লেখি!
মন তো তারি নাম জানে না,   রূপ আজিও নয় যে চেনা,
     বেদনা মম বিছায়ে দিয়ে   রেখেছি তারি আসন পাতি ॥
আরো দেখুন
এসো শ্যামল সুন্দর
Songs
          এসো শ্যামল সুন্দর,
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।
বিরহিণী চাহিয়া আছে আকাশে॥
সে যে   ব্যথিত হৃদয় আছে বিছায়ে
          তমালকুঞ্জপথে সজল ছায়াতে,
          নয়নে জাগিছে করুণ রাগিণী॥
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া,
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি।
          আনো সাথে তোমার মন্দিরা
          চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে--
          বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী,
          ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু॥
আরো দেখুন