৪ (maha singhasane bosi)

              মহাসিংহাসনে বসি   শুনিছ, হে বিশ্বপিত,

              তোমারি রচিত ছন্দে  মহান্‌ বিশ্বের গীত।। 

              মর্তের মৃত্তিকা হয়ে   ক্ষুদ্র এই কন্ঠ লয়ে 

              আমিও দুয়ারে তব   হয়েছি হে উপনীত।। 

              কিছু নাহি চাহি, দেব,   কেবল দর্শন মাগি।

              তোমারে শুনাব গীত,   এসেছি তাহারি লাগি।

              গাহে যেথা রবি শশী   সেই সভামাঝে বসি 

              একান্তে গাহিতে চাহে   এই ভকতের চিত।। 

                              

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভুল করেছিনু ভুল
Songs
            ভুল করেছিনু ভুল ভেঙেছে।
    জেগেছি, জেনেছি-- আর ভুল নয়, ভুল নয়॥
মায়ার পিছে পিছে    ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে--
    বিঁধেছে কাঁটা প্রাণে--  এ তো ফুল নয় ফুল নয়॥
    ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না নিয়ে মন--  হেলা করিব না।
    তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।
        অতল সাগর সংসারে এ তো    কূল নয় কূল নয়॥
আরো দেখুন
আমার পরান যাহা
Songs
আমার    পরান যাহা চায় তুমি    তাই, তুমি তাই গো।
তোমা     ছাড়া আর এ জগতে মোর    কেহ নাই কিছু নাই গো॥
তুমি       সুখ যদি নাহি পাও,    যাও    সুখের সন্ধানে যাও--
আমি      তোমারে পেয়েছি হৃদয়মাঝে,    আর কিছু নাহি চাই গো॥
আমি      তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
          দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,    দীর্ঘ বরষ মাস।
যদি      আর-কারে ভালোবাস,    যদি    আর ফিরে নাহি আস,
তবে,    তুমি যাহা চাও, তাই যেন পাও,    আমি যত দুখ পাই গো॥
আরো দেখুন
চলে ছলোছলো নদীধারা
Songs
চলে         ছলোছলো নদীধারা   নিবিড় ছায়ায়   কিনারায় কিনারায়।
          ওকে  মেঘের ডাকে ডাকল সুদূরে,   "আ য়   আ য়   আয়।'
          কূলে    প্রফুল্ল বকুলবন   ওরে   করিছে আবাহন--
          কোথা   দূরে বেণুবন গায়,   "আ য়   আ য়   আয়।'।
     তীরে তীরে, সখী,   ওই-যে উঠে নবীন ধান্য পুলকি।
          কাশের বনে বনে   দুলিছে ক্ষণে ক্ষণে--
          গাহিছে সজল বায়,   "আ য়   আ য়   আয়।'
আরো দেখুন