৩ (amra je shishu oti)

                  আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন–

                  পদে পদে হয়, পিতা, চরণস্খলন।।

        রুদ্রমুখ কেন তবে              দেখাও মোদের সবে। 

                  কেন হেরি মাঝে মাঝে ভ্রূকুটি ভীষণ।। 

                  ক্ষুদ্র আমাদের ’পরে করিয়ো না রোষ–

                  স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ!

        শতবার লও তুলে,             শতবার পড়ি ভুলে–

                  কী আর করিতে পারে দুর্বল যে জন।। 

                  পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন–

                  পৃথ্বীর ধূলিতে অন্ধ মোদের নয়ন। 

        জন্মিয়াছি শিশু হয়ে,           খেলা করি ধূলি লয়ে–

                  মোদের অভয় দাও দুর্বলশরণ।। 

        একবার ভ্রম হলে              আর কি লবে না কোলে,

                  অমনি কি দূরে তুমি করিবে গমন। 

        তা হলে যে আর কভু              উঠিতে নারিব প্রভু,

                  ভূমিতলে চিরদিন রব অচেতন।। 

রাগ: যোগিয়া-রামকেলী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শ্যামা, এবার ছেড়ে চলেছি মা
Songs
             শ্যামা, এবার ছেড়ে চলেছি মা!
             পাষাণের মেয়ে পাষাণী তুই, না বুঝে মা বলেছি মা!
             এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি -
             আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন-জলে গলেছি মা!
             কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন -
             আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা!
             মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা।।
আরো দেখুন
কোন দেবতা সে কী পরিহাসে
Songs
                   কোন্‌ দেবতা সে, কী পরিহাসে
                             ভাসালো মায়ার ভেলায়।
                   স্বপ্নের সাথি এসো মোরা মাতি
                             স্বর্গের কৌতুক-খেলায়।
                        সুরের প্রবাহে হাসির তরঙ্গে
                   বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে,
                             নৃত্যবিভঙ্গে,
                   মাধবীবনের মধুগন্ধে
                        মোদিত মোহিত মন্থর বেলায়।
                   যে ফুলমালা দুলায়েছ আজি
                               রোমাঞ্চিত বক্ষতলে,
                   মধুরজনীতে রেখো সরসিয়া
                               মোহের মদির জলে।
                   নবোদিত সূর্যের করসম্পাতে
                        বিকল হবে হায় লজ্জা-আঘাতে,
                   দিন গত হলে নূতন প্রভাতে
                             মিলাবে ধুলার তলে
                                  কার অবহেলায়।
আরো দেখুন
আমি তোমার সঙ্গে
Songs
আমি    তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ   সুরের বাঁধনে--
          তুমি জান না, আমি তোমারে পেয়েছি   অজানা সাধনে॥
          সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
              সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ--
                   তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
                        রঙিন ছায়ার আচ্ছাদনে॥
          তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
              বাঁশরি বাজাই ললিত-বসন্তে,   সুদূর দিগন্তে
                   সোনার আভায় কাঁপে তব উত্তরী
                        গানের তানের সে উন্মাদনে॥
আরো দেখুন