৯১ (tumi ki esechha mor dware)

          তুমি কি এসেছ মোর দ্বারে

          খুঁজিতে আমার আপনারে?।

                   তোমারি যে ডাকে

কুসুম গোপন হতে বাহিরায় নগ্ন শাখে শাখে,

          সেই ডাকে ডাকো আজি তারে ॥

          তোমারি সে ডাকে বাধা ভোলে,

শ্যামল গোপন প্রাণ ধূলি-অবগুণ্ঠন খোলে

                   সে ডাকে তোমারি

সহসা নবীন উষা আসে হাতে আলোকের ঝারি,

          দেয় সাড়া ঘন অন্ধকারে ॥

রাগ: রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গানের ঝরনাতলায়
Songs
গানের   ঝরনাতলায় তুমি   সাঁঝের বেলায় এলে।
      দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে ॥
যে সুর গোপন গুহা হতে   ছুটে আসে আকুল স্রোতে,
      কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে ॥
      যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,
      রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে।
যে সুর চাঁপার পেয়ালা ভ'রে   দেয় আপনায় উজাড় ক'রে,
      যায় চলে যায় চৈত্রদিনের মধুর খেলা খেলে ॥
আরো দেখুন
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
Songs
                কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
              ঢালিতেছ এত সুখ,  ভেঙে গেল— গেল বুক—
                যেন এত সুখ হৃদে ধরে না গো আর ।
                তোমার চরণে দিনু প্রেম-উপহার—
                না যদি চাও গো দিতে প্রতিদান তার
              নাই বা দিলে তা মোরে,  থাকো হৃদি আলো করে,
                হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।
আরো দেখুন
সকলি ফুরালো স্বপন-প্রায়
Songs
                 সকলি ফুরাল, স্বপনপ্রায়,
       কোথা সে লুকাল, কোথা সে হায়!
           কুসুমকানন হয়েছে ম্লান,
           পাখীরা কেন রে গাহে না গান,
                ও!  সব হেরি শূন্যময়,
                     কোথা সে হায়!
                কাহার তরে আর ফুটিবে ফুল,
                মাধবী মালতী কেঁদে আকুল,
           সেই যে আসিত তুলিতে জল,
           সেই যে আসিত পাড়িতে ফল,
                ও!  সে আর আসিবে না,
                     কোথা সে হায়!
আরো দেখুন