৩৭ (sakali phuralo swapan pray)

                 সকলি ফুরাল, স্বপনপ্রায়,

       কোথা সে লুকাল, কোথা সে হায়!

           কুসুমকানন হয়েছে ম্লান,

           পাখীরা কেন রে গাহে না গান,

                ও!  সব হেরি শূন্যময়,

                     কোথা সে হায়!

                কাহার তরে আর ফুটিবে ফুল,

                মাধবী মালতী কেঁদে আকুল,

           সেই যে আসিত তুলিতে জল,

           সেই যে আসিত পাড়িতে ফল,

                ও!  সে আর আসিবে না,

                     কোথা সে হায়!

রাগ: বিলাতি ভাঙা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দয়া দিয়ে হবে গো
Songs
    দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে।
    নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে॥
তোমায় দিতে পূজার ডালি   বেড়িয়ে পড়ে সকল কালি,
    পরান আমার পারি নে তাই পায়ে থুতে॥
    এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা,
        সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা।
আজ ওই শুভ্র কোলের তরে    ব্যাকুল হৃদয় কেঁদে মরে--
    দিয়ো না গো, দিয়ো না আর ধুলায় শুতে॥
আরো দেখুন
এই উদাসী হাওয়ার
Songs
     এই   উদাসী হাওয়ার পথে পথে   মুকুলগুলি ঝরে;
আমি   কুড়িয়ে নিয়েছি,      তোমার      চরণে দিয়েছি--
                   লহো লহো করুণ করে॥
              যখন যাব চলে     ওরা     ফুটবে তোমার কোলে,
          তোমার   মালা গাঁথার আঙুলগুলি   মধুর বেদনভরে
                             যেন   আমায় স্মরণ করে॥
বউকথাকও তন্দ্রাহারা    বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
              আজি   বিভোর রাতে।
দুজনের   কানাকানি কথা   দুজনের মিলনবিহ্বলতা,
     জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায়   দোলের পূর্ণিমাতে।
          এই      আভাসগুলি পড়বে মালায় গাঁথা   কালকে দিনের তরে
                        তোমার     অলস দ্বিপ্রহরে॥
আরো দেখুন
বেলা যে চলে যায়
Songs
                 বেলা যে চলে যায়, ডুবিল রবি।
                 ছায়ায় ঢেকেছে ঘন অটবী।
                 কোথা সে লীলা গেল কোথায়!
                 লীলা লীলা, খেলাবি আয়।
আরো দেখুন