২২৩ (ei udasi haoyar pathe pathe)

     এই   উদাসী হাওয়ার পথে পথে   মুকুলগুলি ঝরে;

আমি   কুড়িয়ে নিয়েছি,      তোমার      চরণে দিয়েছি--

                   লহো লহো করুণ করে॥

              যখন যাব চলে     ওরা     ফুটবে তোমার কোলে,

          তোমার   মালা গাঁথার আঙুলগুলি   মধুর বেদনভরে

                             যেন   আমায় স্মরণ করে॥

বউকথাকও তন্দ্রাহারা    বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা

              আজি   বিভোর রাতে।

দুজনের   কানাকানি কথা   দুজনের মিলনবিহ্বলতা,

     জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায়   দোলের পূর্ণিমাতে।

          এই      আভাসগুলি পড়বে মালায় গাঁথা   কালকে দিনের তরে

                        তোমার     অলস দ্বিপ্রহরে॥

রাগ: ইমন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে
Songs
         এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে--
সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে।
         তোমার মরণ, নয় তো আমার মরণ--
যমের দিব্য করো যদি এরে হরণ--
         ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না।
আরো দেখুন
শ্রাবণবরিষন পার হয়ে
Songs
শ্রাবণবরিষন পার হয়ে   কী বাণী আসে ওই রয়ে রয়ে।
     গোপন কেতকীর পরিমলে,   সিক্ত বকুলের বনতলে,
     দূরের আঁখিজল বয়ে বয়ে   কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
কবির হিয়াতলে ঘুরে ঘুরে   আঁচল ভরে লয় সুরে সুরে।
     বিজনে বিরহীর কানে কানে   সজল মল্লার-গানে-গানে
          কাহার নামখানি কয়ে কয়ে
              কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
আরো দেখুন
প্রেমানন্দে রাখো পূর্ণ
Songs
প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত।
বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে,
চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত ॥
সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি,
দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত ॥
জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা,
মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত ॥
লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি--
হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ ॥
আরো দেখুন