৯০ (lukiye aso adhar rate)

লুকিয়ে আস আঁধার রাতে

            তুমিই আমার বন্ধু,

লও যে টেনে কঠিন হাতে

            তুমি আমার আনন্দ।

দুঃখরথের তুমিই রথী

            তুমিই আমার বন্ধু,

তুমি সংকট তুমিই ক্ষতি

            তুমি আমার আনন্দ।

শত্রু আমারে কর গো জয়

            তুমিই আমার বন্ধু,

রুদ্র তুমি হে ভয়ের ভয়

            তুমি আমার আনন্দ।

বজ্র এসো হে বক্ষ চিরে    

            তুমিই আমার বন্ধু,

মৃত্যু লও হে বাঁধন ছিঁড়ে

            তুমি আমার আনন্দ।

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ অগ্রহায়ণ, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1913

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে
Songs
ভুল করেছিনু ভুল ভেঙেছে।
এবার জেগেছি, জেনেছি,
এবার আর ভুল নয় ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে,
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,
এ তো ফুল নয় ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার,
এ তো কূল নয় কূল নয়!
আরো দেখুন
বর্ষ ওই গেল চলে
Songs
                      বর্ষ ওই গেল চলে।
             কত দোষ করেছি যে,  ক্ষমা করো– লহো কোলে।।
             শুধু আপনারে লয়ে   সময় গিয়েছে বয়ে–
             চাহি নি তোমার পানে,  ডাকি নাই পিতা ব'লে।।
             অসীম তোমার দয়া,   তুমি সদা আছ কাছে–
             অনিমেষ আঁখি তব   মুখপানে চেয়ে আছে। 
             স্মরিয়ে তোমার স্নেহ   পুলকে পূরিছে দেহ–
             প্রভু গো, তোমারে কভু  আর না রহিব ভুলে।।
আরো দেখুন
অন্ধকারের মাঝে আমায়
Songs
          অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
          কখন্‌ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।
ভেবেছিলেম, জীবনস্বামী,   তোমায় বুঝি হারাই আমি--
          আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥
          যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
          তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন           ঘুচে গেল, দেখি তখন
          আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥
আরো দেখুন