৯২ (aloker ei jharnadharay dhuiye dao)

          আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।

          আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥

যে জন  আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে

আজ    এই সকালে ধীরে ধীরে তার কপালে

এই      অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।

          বিশ্বহৃদয়-হতে-ধাওয়া    আলোয়-পাগল প্রভাত হাওয়া,

          সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥

আজ    নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,

          মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।

আমার  পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান--

তার    নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।

তারে   আনন্দের এই জাগরণী ছুঁই'য়ে দাও।

          বিশ্বহৃদয়-হতে-ধাওয়া    প্রাণে-পাগল গানের হাওয়া,

          সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ কার্তিক, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ অক্টোবর, ১৯১৫

রচনাস্থান: মার্তণ্ড, কাশ্মীর

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও মা, ও মা, ও মা
Songs
            ওমা, ওমা, ওমা,
                            ফিরিয়ে নে তোর মন্ত্র
                               এখনি এখনি এখনি।
                            ও রাক্ষুসী, কী করলি তুই,
                                    কী করলি তুই--
                            মরলি নে কেন পাপীয়সী।
                        কোথা আমার সেই দীপ্ত সমুজ্জ্বল
                                   শুভ্র সুনির্মল
                                সুদূর স্বর্গের আলো।
                        আহা কী ম্লান, কী ক্লান্ত--
                              আত্মপরাভব কী গভীর।
                                      যাক যাক যাক,
                                    সব যাক, সব যাক--
                             অপমান করিস নে বীরের,
                                    জয় হোক তাঁর,
                                        জয় হোক।
আরো দেখুন
মোরা জলে স্থলে কত ছলে
Songs
(মোরা) জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি।
(মোরা) স্বপন রচনা করি অলস নয়ন ভরি।
গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি।
(মোরা) মদির-তরঙ্গ তুলি বসন্ত-সমীরে!
দুরাশা জাগায় প্রাণে প্রাণে, আধো-তানে ভাঙা গানে,
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
মোরা মায়াজাল গাঁথি।
নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে।
কত ভুল করে তারা,কত কাঁদে হাসে।
মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে,
আনি মান-অভিমান।
বিরহী স্বপনে পায় মিলনের সাথী।
মোরা মায়াজাল গাঁথি।
চলো সখী, চলো।
কুহক-স্বপন-খেলা খেলাবে চলো।
নবীন হৃদয়ে রচি নব প্রেম-ছল,
প্রমোদে কাটাব নব বসন্তের রাতি।
মোরা মায়াজাল গাঁথি।
আরো দেখুন
কাহারে হেরিলাম! আহা
Songs
      কাহারে হেরিলাম!
                       সে কি সত্য, সে কি মায়া,
                            সে কি কায়া,
                                 সে কি সুবর্ণকিরণে রঞ্জিত ছায়া!
                  এসো এসো যে হও সে হও,
                       বলো বলো তুমি স্বপন নও।
                            অনিন্দ্যসুন্দর দেহলতা
                                 বহে   সকল আকাঙক্ষার পূর্ণতা॥
আরো দেখুন