১৩০ (tora shunis ni ki )

তোরা  শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,

    ওই যে   আসে, আসে, আসে।

যুগে যুগে পলে পলে দিনরজনী

    সে যে    আসে, আসে, আসে।

গেয়েছি গান যখন যত   আপন-মনে খ্যাপার মতো

সকল সুরে বেজেছে তার আগমনী--

    সে যে    আসে, আসে, আসে॥

কত কালের ফাগুন-দিনে বনের পথে

    সে যে     আসে, আসে, আসে।

কত শ্রাবণ অন্ধকারে মেঘের রথে

    সে যে     আসে, আসে, আসে।

দুখের পরে পরম দুখে,  তারি চরণ বাজে বুকে,

     সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি।

সে যে   আসে, আসে, আসে॥

রাগ: পিলু

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এসে শরতের অমল
Songs
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
                   চিত্ত বিকাশিবে চরণ ঘিরে॥
বিরহতরঙ্গে অকূলে সে দোলে
                   দিবাযামিনী আকুল সমীরে॥
আরো দেখুন
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে
Songs
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।
দুয়ারে মম  স্বপ্নের ধন-সম       এ যে দেখি--
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।
        জাগালে না শিয়রে দীপ জ্বেলে--
এলে ধীরে ধীরে          নিদ্রার তীরে তীরে,
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে॥
বিদায়ের যাত্রাকালে      পুষ্প-ঝরা বকুলের ডালে
        দক্ষিণপবনের প্রাণে
রেখে গেলে বল নি যে কথা কানে কানে--
বিরহাবারতা  অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে॥
আরো দেখুন
কী যে ভাবিস তুই অন্যমনে
Songs
         কী যে ভাবিস তুই অন্যমনে
                             নিষ্কারণে--
                  বেলা বহে যায়, বেলা বহে যায় যে।
              রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং ঢং ঢং ঢং,
                                    বেলা বহে যায়।
                         রৌদ্র হয়েছে অতি তিখনো
                         আঙিনা হয় নি যে নিকোনো,
                             তোলা হল না জল,
                             পাড়া হল না ফল,
                         কখন্‌ বা চুলো তুই ধরাবি।
                         কখন্‌ ছাগল তুই চরাবি।
                             ত্বরা কর্‌, ত্বরা কর্‌, ত্বরা কর্‌--
                             জল তুলে নিয়ে তুই চল্‌ ঘর।
                         রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা
                             ঢং ঢং ঢং ঢং ঢং ঢং
                                   ওই যে বেলা বহে যায়।
আরো দেখুন