৭ (ki je bhabis tui onyomane)

         কী যে ভাবিস তুই অন্যমনে

                             নিষ্কারণে--

                  বেলা বহে যায়, বেলা বহে যায় যে।

              রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং ঢং ঢং ঢং,

                                    বেলা বহে যায়।

                         রৌদ্র হয়েছে অতি তিখনো

                         আঙিনা হয় নি যে নিকোনো,

                             তোলা হল না জল,

                             পাড়া হল না ফল,

                         কখন্‌ বা চুলো তুই ধরাবি।

                         কখন্‌ ছাগল তুই চরাবি।

                             ত্বরা কর্‌, ত্বরা কর্‌, ত্বরা কর্‌--

                             জল তুলে নিয়ে তুই চল্‌ ঘর।

                         রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা

                             ঢং ঢং ঢং ঢং ঢং ঢং

                                   ওই যে বেলা বহে যায়।

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে তোরে পাগল বলে
Songs
যে তোরে   পাগল বলে   তারে তুই   বলিস নে কিছু ॥
আজকে তোরে কেমন ভেবে   অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু-পিছু ॥
আজকে আপন মানের ভরে   থাক্‌ সে বসে গদির 'পরে--
কালকে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু ॥
আরো দেখুন
বৃষ্টিশেষের হাওয়া কিসের
Songs
          বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে   বইছে ধীরে ধীরে।
          গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে   বুকের শিরে শিরে॥
অলখ তারে বাঁধা অচিন বীণা   ধরার বক্ষে রহে নিত্য লীনা-- এই হাওয়া
          কত যুগের কত মনের কথা   বাজায় ফিরে ফিরে॥
          ঋতুর পরে ঋতু ফিরে আসে   বসুন্ধরার কূলে
          চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে   ফুলের পরে ফুলে।
গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে-- এই হাওয়া
          ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে॥
আরো দেখুন
পথিক পরান, চল্
Songs
পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই
যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই॥
          সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,
প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা--
                                              রইল না কিছুই॥
যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই,
পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই।
          অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া--
                                              ছুঁই তারে না ছুঁই॥
আরো দেখুন