৬ (je amare pathalo ei)

        যে আমারে পাঠাল এই

                           অপমানের অন্ধকারে

          পূজিব না, পূজিব না সেই দেবতারে পূজিব না।

                কেন দিব ফুল, কেন দিব ফুল,

                            কেন দিব ফুল আমি তারে--

                      যে আমারে চিরজীবন

                                রেখে দিল এই ধিক্‌কারে।

          জানি না হায় রে   কী দুরাশায় রে

             পূজাদীপ জ্বালি মন্দিরদ্বারে।

                  আলো তার নিল হরিয়া

                       দেবতা ছলনা করিয়া,

                            আঁধারে রাখিল আমারে॥

রাগ: সোহিনী

তাল: কাহারবা-তেওরা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিরহে মরিব বলে
Songs
                বিরহে মরিব ব’লে ছিল মনে পণ,
                কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ ।।
            ভেবেছিনু অশ্রুজলে   ডুবিব অকূলতলে—
                কাহার সোনার তরী করিল তারণ ।।
আরো দেখুন
মহাবিশ্বে মহাকাশে
Songs
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে ॥
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
নীরবে একাকী আপন মহিমানিলয়ে ॥
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে,
তুমি আছ মোরে চাহি-- আমি চাহি তোমা-পানে।
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর--
এক তুমি, তোমা-মাঝে আমি একা নির্ভয়ে ॥
আরো দেখুন
জীবনে পরম লগন
Songs
জীবনে পরম লগন    কোরো না হেলা
        কোরো না হেলা    হে গরবিনি।
বৃথাই কাটিবে বেলা,     সাঙ্গ হবে যে খেলা,
সুধার হাটে ফুরাবে বিকিকিনি    হে গরবিনি॥
        মনের মানুষ লুকিয়ে আসে,    দাঁড়ায় পাশে,   হায়
        হেসে চলে যায় জোয়ারজলে    ভাসিয়ে ভেলা--
দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি,    হে গরবিনি॥
        ফাগুন যখন যাবে গো নিয়ে    ফুলের ডালা
কী দিয়ে তখন গাঁথিবে তোমার    বরণমালা।
                হে বিরহিণী।
        বাজবে বাঁশি দূরের হাওয়ায়,
    চোখের জলে শূন্যে চাওয়ায়    কাটবে প্রহর--
বাজবে বুকে বিদায়পথে চরণ-ফেলা    দিনযামিনী,
                হে গরবিনি॥
আরো দেখুন