৩০৬ (pathik paran chal chal)

পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই

যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই॥

          সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,

প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা--

                                              রইল না কিছুই॥

যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই,

পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই।

          অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া

উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া--

                                              ছুঁই তারে না ছুঁই॥

রাগ: ভীমপলশ্রী-মূলতান

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভোর থেকে আজ
Songs
ভোর থেকে আজ বাদল ছুটেছে-- আয় গো আয়।
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥
     ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট--
     ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট--
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
     কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
     ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়-- আয় গো আয়॥
মেঘ ছুটে গেল, নাই গো বাদল-- আয় গো আয়।
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়-- আয় গো আয়।
          এ ঘাট হইতে ও ঘাটে তাহার
          কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়--   আয় গো আয়॥
আরো দেখুন
ঝম ঝম ঘন ঘন
Songs
   ঝম্‌ ঝম্‌ ঘন ঘন রে বরষে।
   গগনে ঘনঘটা , শিহরে তরুলতা–
   ময়ূর ময়ূরী নাচিছে হরষে।
   দিশি দিশি সচকিত , দামিনী চমকিত–
    চমকি উঠিছে হরিণী তরাসে।।
আরো দেখুন
বসন্তে আজ ধরার
Songs
     বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের 'পরে দোলে   দোলে দোলে   দোলে রে তার পরানপুতলা ॥
              আনন্দেরই ছবি দোলে   দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে   দোলে দোলে   গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা ॥
          আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
          আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
              দুলিয়ে দিল সুখের রাশি   লুকিয়ে ছিল যতেক হাসি--
দুলিয়ে দিল   দোলে দোলে   দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা ॥
আরো দেখুন