৪৯ (se dine apad amar)

সে দিনে        আপদ আমার যাবে কেটে

পুলকে         হৃদয় যেদিন পড়বে ফেটে ॥

তখন      তোমার গন্ধ তোমার মধু   আপনি বাহির হবে বঁধু হে,

তারে      আমার ব'লে ছলে বলে   কে বলো আর রাখবে এঁটে ॥

আমারে   নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।

আমি কি               জানি নে তার অর্থ কিবা!

তারা যে  জানে আমার চিত্তকোষে   অমৃতরূপ আছে বসে গো--

তারেই   প্রকাশ করি, আপনি মরি,   তবে আমার দুঃখ মেটে ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শ্যামল শোভন শ্রাবণ
Songs
          শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে
          সজল বিলোল আঁচল মেলে॥
          পুব হাওয়া কয়, "ওর যে সময় গেল চলে।'
          শরৎ বলে, "ভয় কী সময় গেল ব'লে,
বিনা কাজে আকাশ-মাঝে   কাটবে বেলা অসময়ের খেলা খেলে।'
          কালো মেঘের আর কি আছে দিন।
              ও যে   হল সাথিহীন।
     পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'
          শরৎ বলে, "মিলবে যুগল কালোয় আলো,
সাজবে বাদল সোনার সাজে   আকাশ মাঝে   কালিমা ওর ঘুচিয়ে ফেলে।'
আরো দেখুন
কোথায় আলো
Songs
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     রয়েছে দীপ না আছে শিখা,
     এই কি ভালে ছিল রে লিখা--
ইহার চেয়ে মরণ সে যে ভালো।
বিরহানলে প্রদীপখানি জ্বালো।
বেদনাদূতী গাহিছে, "ওরে প্রাণ,
তোমার লাগি জাগেন ভগবান।
     নিশীথে ঘন অন্ধকারে
     ডাকেন তোরে প্রেমাভিসারে,
দুঃখ দিয়ে রাখেন তোর মান।
তোমার লাগি জাগেন ভগবান।'
গগনতল গিয়েছে মেঘে ভরি,
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
     এ ঘোর রাতে কিসের লাগি
     পরান মম সহসা জাগি
এমন কেন করিছে মরি মরি।
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,
নিবিড়তর তিমির চোখে আনে।
     জানি না কোথা অনেক দূরে
     বাজিল প্রাণ গভীর সুরে,
সকল গান টানিছে পথপানে।
নিবিড়তর তিমির চোখে আনে।
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া,
     সময় গেলে হবে না যাওয়া,
নিবিড় নিশা নিকষঘন কালো।
পরান দিয়ে প্রেমের দীপ জ্বালো।
আরো দেখুন
ওই কি এলে
Songs
ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়--
চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়॥
মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও,
ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো দিয়ো ॥
আরো দেখুন