৪৮ (dukkher barshay chokkher jal jei)

দুঃখের বরষায়   চক্ষের জল যেই   নামল

বক্ষের দরজায়    বন্ধুর রথ সেই    থামল ॥

মিলনের পাত্রটি   পূর্ণ যে বিচ্ছেদ  -বেদনায়;

অর্পিনু হাতে তার,   খেদ নাই আর মোর   খেদ নাই ॥

বহুদিনবঞ্চিত   অন্তরে সঞ্চিত   কী আশা,

চক্ষের নিমেষেই   মিটল সে পরশের   তিয়াষা।

এত দিনে জানলেম   যে কাঁদন কাঁদলেম   সে কাহার জন্য।

ধন্য এ জাগরণ,   ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য ॥

রাগ: ভৈরব

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ছি ছি, চোখের জলে
Songs
          ছি ছি,  চোখের জলে ভেজাস নে আর মাটি।
          এবার   কঠিন হয়ে থাক্‌-না ওরে, বক্ষোদুয়ার আঁটি--
              জোরে       বক্ষোদুয়ার আঁটি ॥
          পরানটাকে গলিয়ে ফেলে   দিস নে, রে ভাই, পথে ঢেলে
                             মিথ্যে অকাজে--
          ওরে    নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি,
              পথের       কতই বাধা কাটি ॥
          দেখলে ও তোর জলের ধারা   ঘরে পরে হাসবে যারা
                             তারা চার দিকে--
          তাদের      দ্বারেই গিয়ে কান্না জুড়িস,   যায় না কি বুক ফাটি,
              লাজে        যায় না কি বুক ফাটি?।
দিনের বেলা জগৎ-মাঝে   সবাই যখন চলছে কাজে   আপন গরবে--
          তোরা  পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি--
                        কেবল   করিস ঘাঁটাঘাঁটি ॥
আরো দেখুন
নব বত্সরে করিলাম পণ
Songs
        নব বৎসরে করিলাম পণ  লব স্বদেশের দীক্ষা—
        তব আশ্রমে তোমার চরণে,  হে ভারত, লব শিক্ষা ।
        পরের ভূষণ, পরের বসন, তেয়াগিব আজ পরের অশন—
        যদি হই দীন না হইব হীন,  ছাড়িব পরের ভিক্ষা ।
        নব বৎসরে করিলাম পণ  লব স্বদেশের দীক্ষা ।।
 
        না থাকে প্রাসাদ আছে তো কুটির  কল্যাণে সুপবিত্র ।
        না থাকে নগর আছে তব বন  ফলে ফুলে সুবিচিত্র ।
        তোমা হতে যত দূরে গেছি স’রে  তোমারে দেখেছি তত ছোটো ক’রে ।
        কাছে দেখি আজ, হে হৃদয়রাজ,  তুমি পুরাতন মিত্র ।
        হে তাপস, তব পর্ণকুটির  কল্যাণে সুপবিত্র ।
 
        পরের বাক্যে তব পর হয়ে  দিয়েছি পেয়েছি লজ্জা ।
        তোমারে ভুলিতে ফিরায়েছি মুখ,  পরেছি পরের সজ্জা ।
        কিছু নাহি গণি’ কিছু নাহি কহি’  জপিছ মন্ত্র অন্তরে রহি—
        তব সনাতন ধ্যানের আসন  মোদের অস্থিমজ্জা ।
        পরের বুলিতে তোমারে ভুলিতে  দিয়েছি পেয়েছি লজ্জা ।।  
 
        সে-সকল লাজ তেয়াগিব আজ,  লইব তোমার দীক্ষা ।
        তব পদতলে বসিয়া বিরলে  শিখিব তোমার শিক্ষা ।
        তোমার ধর্ম, তোমার কর্ম,  তব মন্ত্রের গভীর মর্ম
        লইব তুলিয়া সকল ভুলিয়া  ছাড়িয়া পরের ভিক্ষা ।
        তব গৌরবে গরব মানিব,  লইব তোমার দীক্ষা ।।
আরো দেখুন
ওদের কথায় ধাঁদা লাগে
Songs
     ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
     তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥
হৃদয়কুসুম আপনি ফোটে,     জীবন আমার ভরে ওঠে--
     দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥
     সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
     আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা,    এই তো দেখি রাত্রিদিবা
              ঘরেই তোমার আনাগোনা--
                        পথে কি আর তোমায় খুঁজি ॥
আরো দেখুন