৮৭ (shyamal shobhan shraban)

          শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে

          সজল বিলোল আঁচল মেলে॥

          পুব হাওয়া কয়, "ওর যে সময় গেল চলে।'

          শরৎ বলে, "ভয় কী সময় গেল ব'লে,

বিনা কাজে আকাশ-মাঝে   কাটবে বেলা অসময়ের খেলা খেলে।'

          কালো মেঘের আর কি আছে দিন।

              ও যে   হল সাথিহীন।

     পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'

          শরৎ বলে, "মিলবে যুগল কালোয় আলো,

সাজবে বাদল সোনার সাজে   আকাশ মাঝে   কালিমা ওর ঘুচিয়ে ফেলে।'

রাগ: হাম্বীর-কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও ভাই, দেখে যা, কত ফুল তুলেছি
Songs
                  তুই আয় রে কাছে আয় ,
                  আমি      তোরে সাজিয়ে দি–
                  তোর      হাতে মৃণাল - বালা ,
                  তোর      কানে চাঁপার দুল ,
                  তোর      মাথায় বেলের সিঁথি ,
                  তোর      খোঁপায় বকুল ফুল।।
                  ও ভাই,     দেখে যা,
                  কত    ফুল তুলেছি!
আরো দেখুন
দুখের কথা তোমায় বলিব না
Songs
        দুখের কথা তোমায় বলিব না,   দুখ  ভুলেছি ও করপরশে।
        যা-কিছু দিয়েছ তাই পেয়ে, নাথ,   সুখে আছি, আছি হরষে।।
        আনন্দ-আলয় এ মধুর ভব,  হেথা আমি আছি এ কী স্নেহ তব–
        তোমার চন্দ্রমা তোমার তপন   মধুর কিরণ বরষে।। 
        কত নব হাসি ফুটে ফুলবনে   প্রতিদিন নবপ্রভাতে। 
        প্রতিনিশি কত গ্রহ কত তারা  তোমার নীরব সভাতে। 
        জননীর স্নেহ সুহৃদের প্রীতি   শত ধারে সুধা ঢালে নিতি নিতি,
        জগতের প্রেমমধুরমাধুরী   ডুবায় অমৃতসরসে।। 
        ক্ষুদ্র মোরা তবু না জানি মরণ,  দিয়েছ তোমার অভয় শরণ,
        শোক তাপ সব হয় হে হরণ  তোমার চরণদরশে। 
        প্রতিদিন যেন বাড়ে ভালোবাসা,  প্রতিদিন মিটে প্রাণের পিপাসা–
        পাই নব প্রাণ– জাগে নব আশা  নব নব নব-বরষে।।
আরো দেখুন
আজি বসন্ত জাগ্রত
Songs
আজি   বসন্ত জাগ্রত দ্বারে।        
তব     অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে      
কোরো না বিড়ম্বিত তারে॥
আজি   খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,  
আজি   ভুলিয়ো আপন-পর ভুলিয়ো,
এই      সংগীতমুখরিত গগনে          
তব     গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।        
এই      বাহির ভুবনে দিশা হারায়ে    
দিয়ো   ছড়ায়ে মাধুরী ভারে ভারে।  
অতি    নিবিড় বেদনা বনমাঝে রে  
আজি   পল্লবে পল্লবে বাজে রে।      
দূরে     গগনে কাহার পথ চাহিয়া  
আজি   ব্যাকুল বসুন্ধরা সাজে রে।  
মোর    পরানে দখিনবায়ু লাগিছে--  
কারে   দ্বারে দ্বারে কর হানি মাগিছে।
এই      সৌরভবিহ্বলা রজনী        
কার     চরণে ধরণীতলে জাগিছে।  
ওগো    সুন্দর, বল্লভ, কান্ত,        
তব     গম্ভীর আহ্বান কারে॥      
আরো দেখুন