৩১৭ (jagate anandajagge amaar nimantran)

      জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।

        ধন্য হল ধন্য হল মানবজীবন॥

নয়ন আমার রূপের পুরে    সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,

      শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন॥

    তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি--

    গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি।

এখন সময় হয়েছে কি?      সভায় গিয়ে তোমায় দেখি

    জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন॥

রাগ: সরফর্দা-বিলাবল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কখন যে বসন্ত
Songs
কখন যে বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুলমূল   ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান॥
এবার বসন্তে কি রে   যুঁথিগুলি জাগে নি রে--
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।
এবার কি সমীরণ   জাগায় নি ফুলবন--
সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ॥
বসন্তের শেষ রাতে   এসেছি যে শূন্য হাতে--
এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।
কাঁদিছে নীরব বাঁশি,   অধরে মিলায় হাসি--
তোমার নয়নে ভাসে ছলোছলো অভিমান॥
আরো দেখুন
আমরা পথে পথে
Songs
আমরা       পথে পথে যাব সারে সারে,
তোমার     নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে ॥
              বলব "জননীকে কে দিবি দান,
              কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'--
"তোদের         মা ডেকেছে' কব বারে বারে ॥
              তোমার নামে প্রাণের সকল সুর
              আপনি উঠবে বেজে সুধামধুর
মোদের     হৃদয়যন্ত্রেরই তারে তারে।
              বেলা গেলে শেষে তোমারই পায়ে
              এনে দেব সবার পূজা কুড়ায়ে
তোমার     সন্তানেরই দান ভারে ভারে ॥
আরো দেখুন
কোন ছলনা এ যে নিয়েছে আকার
Songs
     কোন্‌ ছলনা এ যে নিয়েছে আকার,
                        এর কাছে মানিবে কি হার।
                                      ধিক্‌ ধিক্‌ ধিক্‌।
              বীর তুমি বিশ্বজয়ী,
                   নারী এ যে মায়াময়ী,
                        পিঞ্জর রচিবে কি
                               এ মরীচিকার।
                                    ধিক্‌ ধিক্‌ ধিক্‌।
            লজ্জা, লজ্জা, হায় এ কী লজ্জা,
                 মিথ্যা রূপ মোর, মিথ্যা সজ্জা।
                      এ যে মিছে স্বপ্নের স্বর্গ,
                          এ যে শুধু ক্ষণিকের অর্ঘ্য,
                                 এই কি তোমার উপহার।
                                     ধিক্‌ ধিক্‌ ধিক্‌!
আরো দেখুন