৩০৪ (kakhan je basanta gelo)

কখন যে বসন্ত গেল, এবার হল না গান।

কখন বকুলমূল   ছেয়েছিল ঝরা ফুল,

কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান॥

এবার বসন্তে কি রে   যুঁথিগুলি জাগে নি রে--

অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।

এবার কি সমীরণ   জাগায় নি ফুলবন--

সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ॥

বসন্তের শেষ রাতে   এসেছি যে শূন্য হাতে--

এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।

কাঁদিছে নীরব বাঁশি,   অধরে মিলায় হাসি--

তোমার নয়নে ভাসে ছলোছলো অভিমান॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ফুল তুলিতে ভুল
Songs
ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।
বঁধু, তোমায় বাঁধব কিসে মধুর বাঁধনে॥
     ভোলাব না মায়ার ছলে,    রইব তোমার চরণতলে,
     মোহের ছায়া ফেলব না মোর হাসি কাঁদনে॥
রইল শুধু বেদন-ভরা আশা,    রইল শুধু প্রাণের নীরব ভাষা।
     নিরাভরণ যদি থাকি    চোখের কোণে চাইবে না কি--
     যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে॥
আরো দেখুন
কিসের ডাক তোর
Songs
                 কিসের ডাক তোর কিসের ডাক।
                      কোন্‌          পাতালবাসী অপদেবতার ইশারা
                             তোকে ভুলিয়ে নিয়ে যাবে,
                                    আমি মন্ত্র প'ড়ে কাটাব তার মায়া।
আরো দেখুন
এতক্ষণে বুঝি এলি রে
Songs
            এতক্ষণে বুঝি এলি রে!
            হৃদিমাঝে আয় রে, বাছা রে!
            কোথা ছিলি বনে, এ ঘোর রাতে,
            এ দুর্য্যোগে, অন্ধ পিতারে ভুলি!
            আছি সারানিশি হায় রে
            পথ চাহিয়ে, আছি তৃষায় কাতর--
            দে মুখে বারি, কাছে আয় রে!
আরো দেখুন