২৬১ (darao man ananta bhahmanda majhe)

দাঁড়াও  মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ ॥

বিপুলমহিমাময়, গগনে মহাসনে বিরাজ করে বিশ্বরাজ ॥

          সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা

   তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুন গান।

এই বিশ্বমহোৎসব দেখি মগন হল সুখে কবিচিত্ত,

                   ভুলি গেল সব কাজ ॥

রাগ: ভীমপলশ্রী

তাল: সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মধুর মিলন
Songs
                        মধুর মিলন।
               হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন।।
                    মরমর মৃদু বাণী মরমর মরমে,
               কপোলে মিলায় হাসি সুমধুর শরমে— নয়নে স্বপন।।
             তারাগুলি চেয়ে আছে,   কুসুম গাছে গাছে—
             বাতাস চুপিচুপি   ফিরিছে কাছে কাছে।
             মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
             সখীরা নেহারিছে দোঁহার আনন—
             হেসে আকুল হল বকুলকানন,   আ মরি মরি ।।
আরো দেখুন
হৃদয় মোর কোমল অতি,
Songs
হৃদয় মোর কোমল অতি,        সহিতে নারি রবির জ্যোতি
লাগিলে আলো শরমে ভয়ে       মরিয়া যাই মরমে॥
ভ্রমর মোর বসিলে পাশে          তরাসে আঁখি মুদিয়া আসে,
ভূতলে ঝ'রে পড়িতে চাহি       আকুল হয়ে শরমে॥
কোমল দেহে লাগিলে বায়        পাপড়ি মোর খসিয়া যায়,
পাতার মাঝে ঢাকিয়া দেহ        রয়েছি তাই লুকায়ে।
আঁধার বনে রূপের হাসি          ঢালিব সদা সুরভিরাশি,
আঁধার এই বনের কোলে         মরিব শেষে শুকায়ে॥
আরো দেখুন
ওগো বধূ সুন্দরী
Songs
              ওগো বধূ সুন্দরী,   তুমি মধুমঞ্জরী,
              পুলকিত চম্পার   লহো অভিনন্দন--
     পর্ণের পাত্রে   ফাল্গুনরাত্রে   মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
              এনেছি বসন্তের   অঞ্জলি গন্ধের,
              পলাশের কুঙ্কুম   চাঁদিনির চন্দন--
পারুলের হিল্লোল,   শিরীষের হিন্দোল,   মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ--
              উল্লাস-উতরোল বেণুবনকল্লোল,
              কম্পিত কিশলয়ে   মলয়ের চুম্বন।
                   তব আঁখিপল্লবে   দিয়ো আঁকি বল্লভে
                        গগনের নবনীল   স্বপনের অঞ্জন॥
আরো দেখুন