১২ (hriday mor komol ati)

হৃদয় মোর কোমল অতি,        সহিতে নারি রবির জ্যোতি

লাগিলে আলো শরমে ভয়ে       মরিয়া যাই মরমে॥

ভ্রমর মোর বসিলে পাশে          তরাসে আঁখি মুদিয়া আসে,

ভূতলে ঝ'রে পড়িতে চাহি       আকুল হয়ে শরমে॥

কোমল দেহে লাগিলে বায়        পাপড়ি মোর খসিয়া যায়,

পাতার মাঝে ঢাকিয়া দেহ        রয়েছি তাই লুকায়ে।

আঁধার বনে রূপের হাসি          ঢালিব সদা সুরভিরাশি,

আঁধার এই বনের কোলে         মরিব শেষে শুকায়ে॥

রাগ: মিশ্র গৌড়সারং

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার উজাড় করে
Songs
এবার   উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
     ফিরে চাও, ফিরে চাও,    ফিরে    চাও ওগো চঞ্চল॥
     চৈত্ররাতের বেলায়    নাহয়    এক প্রহরের খেলায়
          আমার    স্বপনস্বরূপিনী প্রাণে দাও পেতে অঞ্চল।
              যদি     এই ছিল গো মনে,
          যদি    পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
     তবে      ভাঙা খেলার ঘরে     নাহয়     দাঁড়াও ক্ষণেক-তরে----
     সেথা    ধুলায় ধুলায়     ছড়াও হেলায়    ছিন্ন ফুলের দল।
আরো দেখুন
পিপাসা হায় নাহি মিটিল
Songs
          পিপাসা হায় নাহি মিটিল, নাহি মিটিল ॥
                   গরলরসপানে জরজরপরানে
                             মিনতি করি হে করজোড়ে,
          জুড়াও সংসারদাহ তব প্রেমের অমৃতে ॥
আরো দেখুন
নিমেষের তরে শরমে
Songs
নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না।
জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরম-বেদনা॥
    চোখে চোখে সদা রাখিবারে সাধ--  পলক পড়িল, ঘটিল বিষাদ।
    মেলিতে নয়ন মিলালো স্বপন    এমনি প্রেমের ছলনা॥
আরো দেখুন