১১ (sonar pinjar bhangiye)

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার   প্রাণের পাখিটি উড়িয়ে যাক।

সে যে হেথা গান গাহে না!       সে যে মোরে আর চাহে না!

সুদূর কানন হইতে সে যে        শুনেছে কাহার ডাক--

                   পাখিটি উড়িয়ে যাক॥

মুদিত নয়ন খুলিয়ে আমার       সাধের স্বপন যায় রে যায়।

হাসিতে অশ্রুতে গাঁথিয়া গাঁথিয়া  দিয়েছিনু তার বাহুতে বাঁধিয়া

আপনার মনে কাঁদিয়া কাঁদিয়া    ছিঁড়িয়া ফেলেছে হায় রে হায়,

                   সাধের স্বপন যায় রে যায়॥

যে যায় সে যায়, ফিরিয়ে না চায়,         যে থাকে সে শুধু করে হায়-হায়--

নয়নের জল নয়নে শুকায়--      মরমে লুকায় আশা।

বাঁধিতে পারে না আদরে সোহাগে--      রজনী পোহায়, ঘুম হতে জাগে,

       যায় যদি তবে যাক।               একবার তবু ডাক্‌।

কী জানি যদি রে প্রাণ কাঁদে তার      তবে থাক্‌, তবে থাক্‌॥

রাগ: ভৈরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হম সখি দারিদ নারী
Songs
          হম সখি দারিদ নারী!
জনম অবধি হম পীরিতি করনু
          মোচনু লোচন-বারি।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ
          দুখিনী আহির জাতি,
নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম
          যৌবন গরবে মাতি।
অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি
          পীরিত করনে জানি;
এক নিমিখ পল, নিরখি শ্যাম জনি
          সোই বহুত করি মানি।
কুঞ্জ পথে যব নিরখি সজনি হম,
শ্যামক চরণক চীনা,
শত শত বেরি ধূলি চুম্বি সখি,
          রতন পাই জনু দীনা।
নুঠুর বিধাতা, এ দুখ-জনমে
          মাঙব কি তুয়া পাশ!
জনম অভাগী, উপেখিতা হম,
          বহুত নাহি করি আশ,--
দূর থাকি হম রূপ হেরইব,
          দূরে শুনইব বাঁশি।
দূর দূর রহি সুখে নিরীখিব
          শ্যামক মোহন হাসি।
শ্যাম-প্রেয়সি রাধা! সখিলো!
          থাক' সুখে চিরদিন!
তুয়া সুখে হম রোয়ব না সখি
          অভাগিনী গুণ হীন।
অপন দুখে সখি, হম রোয়ব লো,
          নিভৃতে মুছইব বারি।
কোহি ন জানব, কোন বিষাদে
          তন-মন দহে হমারি।
ভানু সিংহ ভনয়ে, শুন কালা
          দুখিনী অবলা বালা--
উপেখার অতি তিখীনি বাণে
          না দিহ না দিহ জ্বালা।
আরো দেখুন
হেথা যে গান
Songs
       হেথা        যে গান গাইতে আসা আমার
                           হয় নি সে গান গাওয়া--
       আজো      কেবলি সুর সাধা, আমার
                           কেবল গাইতে চাওয়া।
                           আমার      লাগে নাই সে সুর, আমার
                                  বাঁধে নাই সে কথা,
                           শুধু  প্রাণেরই মাঝখানে আছে
                                         গানের ব্যাকুলতা।
                           আজো      ফোটে নাই সে ফুল, শুধু
                                         বহেছে এক হাওয়া।
আমি        দেখি নাই তার মুখ, আমি
                    শুনি নাই তার বাণী,
কেবল      শুনি ক্ষণে ক্ষণে তাহার
                    পায়ের ধ্বনিখানি।
আমার      দ্বারের সমুখ দিয়ে সে জন
                    করে আসা-যাওয়া।
                    শুধু         আসন পাতা হল আমার
                                         সারাটি দিন ধ'র--
                    ঘরে         হয় নি প্রদীপ জ্বালা, তারে
                                         ডাকব কেমন ক'রে।
                    আছি        পাবার আশা নিয়ে, তারে
                                         হয় নি আমারা পাওয়া।
আরো দেখুন
আজি হৃদয় আমার
Songs
     আজি   হৃদয় আমার যায় যে ভেসে
     যার    পায় নি দেখা তার উদ্দেশে॥
বাঁধন ভোলে, হাওয়ায় দোলে,   যায় সে বাদল-মেঘের কোলে রে
              কোন্‌-সে অসম্ভবের দেশে॥
              সেথায় বিজন সাগরকূলে
              শ্রাবণ ঘনায় শৈলমূলে।
রাজার পুরে তমালগাছে   নূপুর শুনে ময়ূর নাচে   রে
              সুদূর তেপান্তরের শেষে॥
আরো দেখুন