৪৩ (madhur milan hasite milechhe)

                        মধুর মিলন।

               হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন।।

                    মরমর মৃদু বাণী মরমর মরমে,

               কপোলে মিলায় হাসি সুমধুর শরমে— নয়নে স্বপন।।

             তারাগুলি চেয়ে আছে,   কুসুম গাছে গাছে—

             বাতাস চুপিচুপি   ফিরিছে কাছে কাছে।

             মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে

             সখীরা নেহারিছে দোঁহার আনন—

             হেসে আকুল হল বকুলকানন,   আ মরি মরি ।।

রাগ: মিশ্র বেহাগ

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শীতের হাওয়ার লাগল
Songs
শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্‌শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥
     উড়িয়ে দেবার মাতন এসে   কাঙাল তারে করল শেষে,
     তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
              শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
              তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে   যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্‌ সকালে॥
আরো দেখুন
দেখো ওই কে এসেছে
Songs
               দেখো ওই কে এসেছে।— চাও সখী, চাও ।
            আকুল পরান ওর  আঁখিহিল্লোলে নাচাও ।— সখী, চাও ।।
                  তৃষিত নয়ানে  চাহে মুখ-পানে,
              হাসিসুধা-দানে  বাঁচাও ।— সখী, চাও ।।
আরো দেখুন
আজি শ্রাবণঘনগহন মোহে
Songs
আজি   শ্রাবণঘনগহন মোহে    গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে,    সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি,    বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি    নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন কাননভূমি,    দুয়ার দেওয়া সকল ঘরে--
একেলা কোন্‌ পথিক তুমি     পথিকহীন পথের 'পরে।
হে একা সখা, হে প্রিয়তম,     রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম    যেয়ো না মোরে হেলায় ঠেলে॥
আরো দেখুন