২৬০ (tui kebal thakis sare sare)

          তুই     কেবল থাকিস সরে সরে,

          তাই    পাস নে কিছুই হৃদয় ভরে ॥

আনন্দভাণ্ডারের থেকে       দূত যে তোরে গেল ডেকে--

কোণে বসে দিস নে সাড়া,    সব খোয়ালি এমনি করে ॥

             জীবনটাকে তোল্‌ জাগিয়ে,

             মাঝে সবার আয় আগিয়ে।

চলিস নে পথ মেপে মেপে   আপনাকে দে নিখিল ব্যেপে--

যে ক'টা দিন বাকি আছে    কাটাস নে আর ঘুমের ঘোরে ॥

রাগ: বাউল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ কার্তিক, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ অক্টোবর, ১৯১৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি বহিছে বসন্তপবন
Songs
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে।
কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তোমারি পানে আনন্দে হে ॥
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে--
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে ॥
তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, "নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে।'
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে যশোগাথা কত ছন্দে হে--
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব সুর মানব মুনি বন্দে হে ॥
আরো দেখুন
তব প্রেমসুধারসে মেতেছি
Songs
               তব প্রেম সুধারসে মেতেছি,
                          ডুবেছে মন ডুবেছে।। 
               কোথা কে আছে নাহি জানি–
    তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে।।
আরো দেখুন
বুঝি এল, বুঝি এল
Songs
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ।
এবার ধর্‌   এবার   ধর্‌ দেখি তোর গান॥
ঘাসে ঘাসে খবর ছোটে,           ধরা বুঝি শিউরে ওঠে--
দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান॥
আরো দেখুন