৩৬৩ (bishwasathe joge jethay)

        বিশ্বসাথে যোগে যেথায় বিহারো

      সেইখানে যোগ তোমার সাথে আমারও॥

নয়কো বনে, নয় বিজনে               নয়কো আমার আপন মনে--

সবার যেথায় আপন তুমি, হে প্রিয়,    সেথায় আপন আমারও॥

        সবার পানে যেথায় বাহু পসারো,

        সেইখানেতেই প্রেম জাগিবে আমারও।

গোপনে প্রেম রয় না ঘরে,        আলোর মতো ছড়িয়ে পড়ে--

সবার তুমি আনন্দধন,হে প্রিয়,      আনন্দ সেই আমারও॥

রাগ: ভৈরবী-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সকাতরে ওই কাঁদিছে সকলে
Songs
          সকাতরে ওই কাঁদিছে সকলে,   শোনো শোনো পিতা।
          কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে   মঙ্গলবারতা।।
          ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,  সদাই ভাবনা।
          যা-কিছু পায় হারায়ে যায়,   না মানে সান্ত্বনা।।
          সুখ-আশে দিশে দিশে  বেড়ায় কাতরে–
          মরীচিকা ধরিতে চায়   এ মরুপ্রান্তরে।। 
          ফুরায় বেলা, ফুরায় খেলা,   সন্ধ্যা হয়ে আসে–
          কাঁদে তখন আকুল-মন,  কাঁপে তরাসে।।
          কী হবে গতি, বিশ্বপতি,   শান্তি কোথা আছে–
          তোমারে দাও, আশা পূরাও,   তুমি এসো কাছে।।
আরো দেখুন
ধীরে ধীরে ধীরে
Songs
        ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া।
        নিশীথরাতের বাঁশি বাজে--  শান্ত হও গো, শান্ত হও।
আমি    প্রদীপশিখা তোমার লাগি    ভয়ে ভয়ে একা জাগি,
        মনের কথা কানে-কানে মৃদু মৃদু কও॥
তোমার দূরের গাথা তোমার  বনের বাণী          
        ঘরের কোণে দেহো আনি।
        আমার কিছু কথা আছে    ভোরের বেলায় তারার কাছে,
        সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও॥
আরো দেখুন
তোর শিকল আমায়
Songs
তোর   শিকল আমায় বিকল করবে না।
তোর   মারে মরম মরবে না ॥
তাঁর    আপন হাতের ছাড়চিঠি সেই যে
আমার  মনের ভিতর রয়েছে এই যে,
তোদের ধরা আমায় ধরবে না ॥
          যে পথ দিয়ে আমার চলাচল
তোর   প্রহরী তার খোঁজ পাবে কি বল্‌।
আমি    তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে,
মোরে   তোর দুয়ারে ঠেকাবে কি রে?
তোর   ডরে পরান ডরবে না ॥
আরো দেখুন