১৮ (sokatore oi kadichhe sokole)

          সকাতরে ওই কাঁদিছে সকলে,   শোনো শোনো পিতা।

          কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে   মঙ্গলবারতা।।

          ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,  সদাই ভাবনা।

          যা-কিছু পায় হারায়ে যায়,   না মানে সান্ত্বনা।।

          সুখ-আশে দিশে দিশে  বেড়ায় কাতরে–

          মরীচিকা ধরিতে চায়   এ মরুপ্রান্তরে।। 

          ফুরায় বেলা, ফুরায় খেলা,   সন্ধ্যা হয়ে আসে–

          কাঁদে তখন আকুল-মন,  কাঁপে তরাসে।।

          কী হবে গতি, বিশ্বপতি,   শান্তি কোথা আছে–

          তোমারে দাও, আশা পূরাও,   তুমি এসো কাছে।।

রাগ: কর্ণাটি ভজন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সখী, সাধ করে যাহা দেবে
Songs
সখী, সাধ করে যাহা দেবে তাই লইব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
দাও যদি ফুল, শিরে তুলে রাখিব
দেয় যদি কাঁটা।
তাও সহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
যদি এক বার চাও সখী মধুর নয়ানে,
ওই আঁখি-সুধাপানে,
চিরজীবন মাতি রহিব।
যদি কঠিন কটাক্ষ মিলে।
তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
আরো দেখুন
আমার যাবার বেলায়
Songs
আমার    যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥
     বাদলপ্রাতের উদাস পাখি    ওঠে ডাকি।
     বনের গোপন শাখে শাখে,    পিছু ডাকে॥
ভরা নদী ছায়ার তলে    ছুটে চলে--
খোঁজে কাকে,    পিছু ডাকে।
     আমার প্রাণের ভিতর সে কে   থেকে থেকে
     বিদায়প্রাতের উতলাকে    পিছু ডাকে॥
আরো দেখুন
সুন্দর হৃদিরঞ্জন তুমি
Songs
সুন্দর হৃদিরঞ্জন তুমি    নন্দনফুলহার,
     তুমি অনন্ত নববসন্ত    অন্তরে আমার॥
          নীল অম্বর চুম্বননত,    চরণে ধরণী মুগ্ধ নিয়ত,
              অঞ্চল ঘেরি সঙ্গীত যত    গুঞ্জরে শতবার॥
ঝলকিছে কত ইন্দুকিরণ,    পুলকিছে ফুলগন্ধ--
     চরণভঙ্গ ললিত অঙ্গে    চমকে চকিত ছন্দ।
          ছিঁড়ি মর্মের শত বন্ধন    তোমা-পানে ধায় যত ক্রন্দন--
              লহো হৃদয়ের ফুলচন্দন    বন্দন-উপহার।
আরো দেখুন