২৯ (sokhi sadh kare jaha debe)

সখী, সাধ করে যাহা দেবে তাই লইব।

আহা মরি মরি সাধের ভিখারি,

তুমি মনে মনে চাহ প্রাণমন।

দাও যদি ফুল, শিরে তুলে রাখিব

দেয় যদি কাঁটা।

তাও সহিব।

আহা মরি মরি সাধের ভিখারি,

তুমি মনে মনে চাহ প্রাণমন।

যদি এক বার চাও সখী মধুর নয়ানে,

ওই আঁখি-সুধাপানে,

চিরজীবন মাতি রহিব।

যদি কঠিন কটাক্ষ মিলে।

তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।

আহা মরি মরি সাধের ভিখারি,

তুমি মনে মনে চাহ প্রাণমন।

রাগ: বাহার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি ভয় করব না
Songs
          আমি ভয়        করব না ভয় করব না।
     দু বেলা      মরার আগে মরব না, ভাই, মরব না ॥
তরীখানা বাইতে গেলে  মাঝে মাঝে তুফান মেলে--
তাই ব'লে হাল ছেড়ে দিয়ে  ধরব না,       কান্নাকাটি ধরব না ॥
শক্ত যা তাই সাধতে হবে,  মাথা তুলে রইব ভবে--
সহজ পথে চলব ভেবে   পড়ব না,    পাঁকের 'পরে পড়ব না ॥
ধর্ম আমার মাথায় রেখে     চলব সিধে রাস্তা দেখে--
বিপদ যদি এসে পড়ে          সরব না,    ঘরের কোণে সরব না ॥
আরো দেখুন
আগ্রহ মোর অধীর অতি
Songs
         আগ্রহ মোর অধীর অতি--
                      কোথা সে রমণী বীর্যবতী।
                          কোষবিমুক্ত কৃপাণলতা--
                               দারুণ সে, সুন্দর সে
                                    উদ্যত বজ্রের রুদ্ররসে,
                   নহে সে ভোগীর লোচনলোভা,
                          ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা॥
আরো দেখুন
ও দেখা দিয়ে
Songs
ও   দেখা দিয়ে যে চলে গেল   ও   চুপিচুপি কী বলে গেল।
     যেতে যেতে গো, কাননেতে গো   ও   কত যে ফুলে দ'লে গেল॥
     মনে মনে কী ভাবে কে জানে,   মেতে আছে ও যেন কী গানে,
     নয়ন হানে আকাশ-পানে-- চাঁদের হিয়া গ'লে গেল॥
ও   পায়ে পায়ে যে বাজায়ে চলে   বীণার ধ্বনি তৃণের দলে।
     কে জানে কারে ভালো কি বাসে,   বুঝিতে নারি কাঁদে কি হাসে,
     জানি নে ও কি ফিরিয়া আসে-- জানি নে ও কি ছ'লে গেল॥
আরো দেখুন