৩৬২ (jethay tomar lut hatechhe)

        যেথায় তোমার লুট হতেছে ভুবনে

        সেইখানে মোর চিত্ত যাবে কেমনে?।

সোনার ঘটে সূর্য তারা       নিচ্ছে তুলে আলোর ধারা,

        অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে॥

        যেথায় তুমি বস দানের আসনে,

        চিত্ত আমার সেথায় যাবে কেমনে।

নিত্য নূতন রসে ঢেলে       আপনাকে যে দিচ্ছ মেলে,

        সেথা কি ডাক পড়বে না গো জীবনে?।

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আর নহে, আর
Songs
আর নহে, আর নহে--
     বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে॥
              লগ্ন গেল বয়ে   সকল আশা লয়ে,
          এ কোন্‌ প্রদীপ জ্বালো   এ যে বক্ষ আমার দহে॥
     কানন মরু হল,
আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো।
              কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো,
                        ভাঙা ডালি ভরো--
          মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে॥
আরো দেখুন
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
Songs
আমার    অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।
                আনন্দে বিষাদে মন উদাসী।
              পুষ্পবিকাশের সুরে
                দেহ মন উঠে পূরে,
         কী মাধুরী সুগন্ধ
                বাতাসে যায় ভাসি।
         সহসা মনে জাগে আশা,
মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা।
             আজ মম রূপে বেশে
             লিপি লিখি কার উদ্দেশে,
এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥
                     ---
                       মীনকেতু,
         কোন্‌ মহা রাক্ষসীরে দিয়েছ বাঁধিয়া
                     অঙ্গসহচরী করি।
         এ মায়ালাবণ্য মোর কী অভিসম্পাত!
                     ক্ষণিক যৌবনবন্যা
         রক্তস্রোতে তরঙ্গিয়া
                     উন্মাদ করেছে মোরে।
আরো দেখুন
ভুলে যাই থেকে থেকে
Songs
ভুলে যাই     থেকে থেকে
তোমার   আসন-'পরে বসাতে চাও   নাম আমাদের হেঁকে হেঁকে ॥
দ্বারী মোদের চেনে না যে,    বাধা দেয়    পথের মাঝে ॥
বাহিরে   দাঁড়িয়ে আছি,   লও ভিতরে ডেকে ডেকে ॥
মোদের প্রাণ দিয়েছ আপন হাতে,   মান দিয়েছ তারি সাথে।
থেকেও সে মান    থাকে না যে     লোভে আর     ভয়ে লাজে--
ম্লান হয়    দিনে দিনে    যায় ধুলাতে    ঢেকে ঢেকে ॥
আরো দেখুন