২০ (amar ange ange ke bajay)

আমার    অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।

                আনন্দে বিষাদে মন উদাসী।

              পুষ্পবিকাশের সুরে

                দেহ মন উঠে পূরে,

         কী মাধুরী সুগন্ধ

                বাতাসে যায় ভাসি।

         সহসা মনে জাগে আশা,

মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা।

             আজ মম রূপে বেশে

             লিপি লিখি কার উদ্দেশে,

এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥

                     ---

                       মীনকেতু,

         কোন্‌ মহা রাক্ষসীরে দিয়েছ বাঁধিয়া

                     অঙ্গসহচরী করি।

         এ মায়ালাবণ্য মোর কী অভিসম্পাত!

                     ক্ষণিক যৌবনবন্যা

         রক্তস্রোতে তরঙ্গিয়া

                     উন্মাদ করেছে মোরে।

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ জানুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একি করুণা করুণাময়
Songs
                        একি করুণা করুণাময়!
     হৃদয়শতদল উঠিল ফুটি অমল কিরণে তব পদতলে ॥
অন্তরে বাহিরে হেরিনু তোমারে লোকে লোকে লোকান্তরে--
          আঁধারে আলোকে সুখে দুখে, হেরিনু হে
              স্নেহে প্রেমে জগতময় চিত্তময় ॥
আরো দেখুন
হতাশ হোয়ো না
Songs
          হতাশ হোয়ো না, হোয়ো না,
      হোয়ো না, সখা।
নিজেরে ভুলায়ে লোয়ো না, লোয়ো না
      আঁধার গুহাতলে।
          হবে সখা, হবে তব হবে জয়--
            নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়।
হে প্রেমিকতাপস, নিঃশেষে আত্ম-আহুতি
            ফলিবে চরম ফলে॥
আরো দেখুন
কঠিন বেদনার তাপস দোঁহে
Songs
            কঠিন বেদনার তাপস দোঁহে
            যাও চিরবিরহের সাধনায়।
         ফিরো না, ফিরো না-ভুলো না মোহে।
            গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
               জয়ী হও অন্তরবিদ্রোহে।
          যাক পিয়াসা,ঘুচাক দুরাশা,
            স্বপ্ন-আবেশ-বিহীন পথে
               যাও বাঁধনহারা
          তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব’হে।।
আরো দেখুন