১৯ (tai ami dinu bor)

               তাই আমি দিনু বর,

                          কটাক্ষে রবে তব পঞ্চম শর,

                               মম পঞ্চম শর--

                                  দিবে মন মোহি,

                          নারীবিদ্রোহী সন্ন্যাসীরে

                                  পাবে অচিরে,

                          বন্দী করিবে ভুজপাশে

                                  বিদ্রূপহাসে।

                          মণিপুররাজকন্যা

                                  কান্তহৃদয়-বিজয়ে হবে ধন্যা॥

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি কমলমুকুলদল খুলিল
Songs
আজি   কমলমুকুলদল খুলিল,   দুলিল রে দুলিল--
     মানসসরসে রসপুলকে   পলকে পলকে ঢেউ তুলিল॥
          গগন মগন হল গন্ধে,   সমীরণ মূর্ছে আনন্দে,
              গুন্‌গুন্‌ গুঞ্জনছন্দে   মধুকর ঘিরি ঘিরি বন্দে--
                   নিখিলভুবনমন ভুলিল।
                        মন ভুলিল রে মন ভুলিল॥
আরো দেখুন
জাগে নাথ জোছনারাতে
Songs
          জাগে নাথ জোছনারাতে--
                   জাগো, রে অন্তর, জাগো ॥
          তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
                   নিমেষহারা আঁখিপাতে ॥
নীরব চন্দ্রমা নীরব তারা   নীরব গীতরসে হল হারা--
          জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে--
                   জাগে রে সুন্দর সাথে ॥
আরো দেখুন
বন্ধু, রহো রহো
Songs
বন্ধু, রহো রহো সাথে
আজি এ সঘন শ্রাবণপ্রাতে।
ছিলে কি মোর স্বপনে   সাথিহারা রাতে॥
বন্ধু, বেলা বৃথা যায় রে
আজি এ বাদলে   আকুল হাওয়ায় রে--
কথা কও মোর হৃদয়ে, হাত রাখো হাতে॥
আরো দেখুন