২৭২ (ami kamal mukul dal khulilo)

আজি   কমলমুকুলদল খুলিল,   দুলিল রে দুলিল--

     মানসসরসে রসপুলকে   পলকে পলকে ঢেউ তুলিল॥

          গগন মগন হল গন্ধে,   সমীরণ মূর্ছে আনন্দে,

              গুন্‌গুন্‌ গুঞ্জনছন্দে   মধুকর ঘিরি ঘিরি বন্দে--

                   নিখিলভুবনমন ভুলিল।

                        মন ভুলিল রে মন ভুলিল॥

রাগ: বাহার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বসন্তে আজ ধরার
Songs
     বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের 'পরে দোলে   দোলে দোলে   দোলে রে তার পরানপুতলা ॥
              আনন্দেরই ছবি দোলে   দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে   দোলে দোলে   গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা ॥
          আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
          আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
              দুলিয়ে দিল সুখের রাশি   লুকিয়ে ছিল যতেক হাসি--
দুলিয়ে দিল   দোলে দোলে   দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা ॥
আরো দেখুন
দুখ দূর করিলে দরশন দিয়ে
Songs
              দুখ দূর করিলে,   দরশন দিয়ে মোহিলে প্রাণ।।
              সপ্ত লোক ভুলে শোক  তোমারে চাহিয়ে–
              কোথায় আছি আমি দীন    অতি দীন।।
আরো দেখুন
ওই কে আমায় ফিরে ডাকে
Songs
ঐ কে আমায় ফিরে ডাকে।
ফিরে যে এসেছে তারে কে মনে রাখে।
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা।
কাহার মনের কথা মনেই থাকে।
আমি শুধু বুঝি সখী, সরল ভাষা,
সরল হৃদয় আর সরল ভালোবাসা।
তোমাদের কত আছে, কত মন প্রাণ,
আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে।
আরো দেখুন