২৭ (dukh dur karile darshan diye)

              দুখ দূর করিলে,   দরশন দিয়ে মোহিলে প্রাণ।।

              সপ্ত লোক ভুলে শোক  তোমারে চাহিয়ে–

              কোথায় আছি আমি দীন    অতি দীন।।

রাগ: রামকেলী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1295

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তিমিরময় নিবিড় নিশা
Songs
তিমিরময় নিবিড় নিশা   নাহি রে নাহি দিশা--
একেলা ঘনঘোর পথে,   পান্থ, কোথা যাও॥
বিপদ দুখ নাহি জানো,   বাধা কিছু না মানো,
অন্ধকার হতেছ পার-- কাহার সাড়া পাও॥
দীপ হৃদয়ে জ্বলে,   নিবে না সে বায়ুবলে--
মহানন্দে নিরন্তর   একি গান গাও।
সমুখে অভয় তব,   পশ্চাতে অভয়রব--
অন্তরে বাহিরে   কাহার মুখে চাও॥
আরো দেখুন
পথিক্ হে
Songs
পথিক্‌ হে,
          ওই-যে চলে, ওই-যে চলে   সঙ্গী তোমার দলে দলে ॥
          অন্যমনে থাকি কোণে,   চমক লাগে ক্ষণে ক্ষণে--
          হঠাৎ শুনি জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে ॥
          পথিক হে, পথিক হে,   যেতে যেতে পথের থেকে
                             আমায় তুমি যেয়ো ডেকে।
          যুগে যুগে বারে বারে   এসেছিলে আমার দ্বারে--
          হঠাৎ যে তাই জানিতে পাই, তোমার চলা হৃদয়তলে ॥
আরো দেখুন
সখী, প্রতিদিন হায়
Songs
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল কোন ফুলকাননে-
মোর শপথ, আমার নামটি বলিস নে॥
আরো দেখুন