১০১ (timirmoy nibir nisha)

তিমিরময় নিবিড় নিশা   নাহি রে নাহি দিশা--

একেলা ঘনঘোর পথে,   পান্থ, কোথা যাও॥

বিপদ দুখ নাহি জানো,   বাধা কিছু না মানো,

অন্ধকার হতেছ পার-- কাহার সাড়া পাও॥

দীপ হৃদয়ে জ্বলে,   নিবে না সে বায়ুবলে--

মহানন্দে নিরন্তর   একি গান গাও।

সমুখে অভয় তব,   পশ্চাতে অভয়রব--

অন্তরে বাহিরে   কাহার মুখে চাও॥

রাগ: মেঘ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চিত্ত আমার হারালো
Songs
চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে--
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে॥
   বিজুলি তার বীণার তারে   আঘাত করে বারে বারে,
   বুকের মাঝে বজ্র বাজে কী মহাতানে॥
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে   নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার, ছড়ালো প্রাণে।
   পাগল হাওয়া নৃত্যে মাতি   হল আমার সাথের সাথি--
   অট্ট হাসে ধায় কোথা সে, বারণ না মানে॥
আরো দেখুন
সংশয়তিমিরমাঝে
Songs
                   সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে।
                   প্রেম-আলোকে প্রকাশো জগপতি হে ॥
     বিপদে সম্পদে থেকো দূরে,      সতত বিরাজো হৃদয়পুরে--
                   তোমা বিনে অনাথ আমি অতি হে ॥
     মিছে আশা লয়ে সতত ভ্রান্ত,            তাই প্রতিদিন হতেছি শ্রান্ত,
                        তবু চঞ্চল বিষয়ে মতি হে--
নিবারো নিবারো প্রাণের ক্রন্দন,  কাটো হে কাটো হে এ মায়াবন্ধন
                   রাখো রাখো চরণে এ মিনতি হে ॥
আরো দেখুন
আজি কোন্ ধন হতে
Songs
আজি   কোন্‌ ধন হতে বিশ্বে আমারে
                   কোন্‌ জনে করে বঞ্চিত--
তব     চরণ-কমল-রতন-রেণুকা
                   অন্তরে আছে সঞ্চিত ॥
কত     নিঠুর কঠোর দরশে ঘরষে   মর্মমাঝারে শল্য বরষে,
          তবু প্রাণ মন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত ॥
আজি   কিসের পিপাসা মিটিল না ওগো
                   পরম পরানবল্লভ!
চিতে   চিরসুধা করে সঞ্চার তব
                   সকরুণ করপল্লব।
নাথ,    যার যাহা আছে তার তাই থাক, আমি থাকি চিরলাঞ্ছিত--
শুধু     তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত ॥
আরো দেখুন